Uncategorized

দল পুনর্গঠনের লক্ষ্যে শিবরামপুরে বিএনপির মতবিনিময় সভা, ও বৃক্ষরোপণ করলেন এমপি মনজুরুল ইসলাম

 

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নে শুক্রবার (২৪ জুলাই) রাজনৈতিক ও সামাজিক—দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দলকে আরও সুসংগঠিত ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে মুরালিপুর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম।
উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা, ইউনিয়ন এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের কোনো বিকল্প নেই। ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিত নেতাকর্মীদের সমন্বয়ে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভা শেষে বিকেলে মুরালিপুর উচ্চবিদ্যালয়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ, গাছের চারা রোপণ করেন সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম।
এ সময় তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।” তিনি শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ লাগিয়ে নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানান।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক- স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

Share

আরও খবর

Sponsered content

আরও খবর: Uncategorized

দল পুনর্গঠনের লক্ষ্যে শিবরামপুরে বিএনপির মতবিনিময় সভা, ও বৃক্ষরোপণ করলেন এমপি মনজুরুল ইসলাম

মহিবউল্লাহ কিরন,বরগুনা :বরগুনা, ২৩ জুলাই: বরগুনা রিপোর্টার্স ইউনিটির ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন তাপস মাহমুদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ রাসেল হাওলাদার

আগৈলঝাড়ার গৃহবধূর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা, যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ পরিবারের

বীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি সেলাই মেশিন বিতরণ

কিশোরগঞ্জের হাওরে সহকর্মী কে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন পর্যটক কাওসার

নওগাঁয় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে- নওগাঁ গণথিয়েটার, নওগাঁ