৫ জুন ২০২৬ , ৬:৪৮:০৩ প্রিন্ট সংস্করণ

-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
টাঙ্গাইলের গোপালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হওয়ার পর থেকে অত্র এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে।
আজ সকাল ৬টা থেকে নলীন ও জগৎপুরা এলাকায় ১৪৪ ধারা কার্যকর করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে বলেও প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নলীন ও জগৎপুরা গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা চলছিল। ইতিপূর্বেও এখানে সামান্য বিষয় নিয়ে তর্ক-বিতর্কের পর দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছিল। গতকালকেও দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালীন বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসময় ঘটনাস্থলেই একজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন।
ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নতুন করে বড় ধরনের সহিংসতা এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়। বর্তমানে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।












| নামাজের সময়সূচী | |
|---|---|
| July 21, 2026 | |
| Fajr | 12:00 am |
| Sunrise | 12:00 am |
| Zuhr | 12:00 am |
| Asr | 12:00 am |
| Maghrib | 12:00 am |
| Isha | 12:00 am |
| , | |





