Uncategorized

ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

 

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রুপ মিয়া (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত শ্যামল মিয়াকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার এলংজুরী ইউনিয়নের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ হত্যাকান্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত রুপ মিয়া উপজেলার নূরপুর গ্রামের মুতালিব মিয়ার ছেলে। গ্রেপ্তার অভিযুক্ত শ্যামল মিয়া একই গ্রামের চন্নু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ১১টার দিকে রুপ মিয়া শ্যামল মিয়ার বাড়ির সামনের একটি দোকান থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে আগে থেকে চলমান বিরোধের জেরে শ্যামল মিয়া ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারী এলোপাতাড়িভাবে কুপিয়ে রুপ মিয়াকে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন। রুপ মিয়ার চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রæত ঘটনাস্থলে ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে প্রথমে তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রবিবার রাতে তার মৃত্যু হয়। হত্যাকান্ডের খবর পেয়ে ইটনা থানা পুলিশের একটি দল দ্রæত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। আজ দুপুর আনুমানিক ১টার দিকে অভিযুক্ত শ্যামল মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। একই সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত শ্যামল মিয়াকে গ্রেপ্তার করেছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়ার পর আইন অনুযায়ী মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বার্তা প্রেরক:
বিজয় কর রতন,
মিটামইন, কিশোরগঞ্জ।

Share

আরও খবর

ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ শিক্ষার্থী কল্যাণ সমিতির উদ্যোগে প্রীতি ফুটবল ম‍্যাচ ও ইনডোর গেমস অনুষ্ঠিত

নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের হামলায় আহত বিএনপি নেতারা।। ক্ষোবে বিএনপির মানববন্ধন ও প্রতিবাদ সভা

যে কাজ করলে আল্লাহর আরশ থর থর করে কেঁপে ওঠে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী

বরিশালে অনুষ্ঠিত হতে যাচ্ছে House of Bunon-এর প্রথম ‘জামদানি হেরিটেজ এক্সিবিশন–২০২৬

এসএসসির উত্তরপত্র মূল্যায়নে শিক্ষার্থীকে দিয়ে খাতা দেখানোর অভিযোগে দেবীদ্বারে শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার, শিক্ষা বোর্ডের দায়ের করা আইনে দেশের প্রথম মামলা

বীরগঞ্জে পুলিশের অভিযানে ১,৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, আটক ২

Sponsered content