সারাদেশ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

 

শেখ মিরানুজ্জামান বাগেরহাট:
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাগেরহাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বার ২৩শে জুলাই বিকালে বাগেরহাট শহরের খানজাহান আলী (রহ.) মাজার চত্বরে খানজাহান আলী মিশন, সুন্দরঘোনা, বাগেরহাট সদর-এর উদ্যোগে “বৃক্ষরোপণ-২০২৬” কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক জনাব গোলাম মোহাম্মদ বাতেন। এ সময় তিনি বলেন, “পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। প্রত্যেক নাগরিক যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেন, তবে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম বলেন মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সড়কের পাশে এবং জনসাধারণের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপস্থিত সবাই পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে এ ধরনের উদ্যোগ নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

Share

আরও খবর

Sponsered content

অষ্টগ্রামে মাদক, ও কিশোর গ্যাং প্রতিরোধে বিশেষ মতবিনিময় সভা

রক্ত দান করলে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা দেওয়ার ঘোষণা ববি ছাত্রদল নেতার

স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, বাকেরগঞ্জে আসছে ‘নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার

ববি শিক্ষার্থী সুজয়ের ‎বিরুদ্ধে নারী নিপীড়নের অভিযোগ- শিক্ষার্থীদের বিক্ষোভ ও শাস্তি দাবি

ঝালকাঠী’র দেউরী গ্রামে ভয়াবহ নদী ভাঙন: দ্রুত ব্যবস্থা না নিলে বিলীন হবে পুরো এলাকা — মানববন্ধনে এলাকাবাসীর আর্তনাদ

কিশোরগঞ্জের সাবেক ডিআইজি ডিবি হারুন সহ স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে দুদকের ৩ টি মামলা দায়ের। জমির টাকা না দিয়ে প্রেসিডেন্ট রিসোর্ট নির্মানের অভিযোগ ভুক্তভোগীদের