Uncategorized

বীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি সেলাই মেশিন বিতরণ

 

মোজাম্মেল হক: বীরগঞ্জে উপজেলা প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির (২০২৫-২৬) অর্থবছরের আওতায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) সুমা খাতুন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল ও বৃত্তির অর্থ তুলে দেন দিনাজপুর -১(বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মো. মনজুরুল ইসলাম এমপি বলেন,
শিক্ষার মানোন্নয়নে এবং দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক ও সমৃদ্ধ সমাজ গঠনে শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনোযোগী হতে হবে বলে তিনি পরামর্শদেন। তিনি আরও বলেন, সরকারের বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার প্রসার, দক্ষতা উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন,
উপজেলা সমাজসেবা অফিসার মো: তরিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আহসান হাবিব সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: নমিরুল ইসলাম চৌধুরী সেনা,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: শওকত জুলিয়াস জুয়েল,উপজেলা যুবদলের সদস্য সচিব মো: তানভীর আহমেদ চৌধুরী, উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক মো: শাহজান সিরাজ শিপন ও পৌর যুবদলের সদস্য সচিব মোকাররম হোসেন চৌধুরী পলাশ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেষে প্রধান অতিথি শিক্ষাবৃত্তি হিসাবে প্রাথমিক বিদ্যালয়ের ৯৯
জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে, উচ্চ বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে ও কলেজ পর্যায়ের ৪০ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে এবং ৩০ জন শিক্ষার্থীর হাতে একটি করে বাইসাইকেল তুলে দেন। এছাড়াও তিনি ২০ জন উপকারভোগীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।

Share

আরও খবর

মিঠামইনে কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

একসময় যেটি ছিল কেবল নেশা, এখন সেটিই পেশা ও ক্যারিয়ার গড়ার হাতিয়ার: নেয়ামত উল্লাহ রিয়াদ

ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

মহিবউল্লাহ কিরন,বরগুনা :বরগুনা, ২৩ জুলাই: বরগুনা রিপোর্টার্স ইউনিটির ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন তাপস মাহমুদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ রাসেল হাওলাদার

ববিতে সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ ১৫ শিক্ষার্থী আহত

শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন, শেষে সেই নীতিমালাই মানলেন ববি শিক্ষকরা

Sponsered content

আরও খবর: Uncategorized

মহিবউল্লাহ কিরন,বরগুনা :বরগুনা, ২৩ জুলাই: বরগুনা রিপোর্টার্স ইউনিটির ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন তাপস মাহমুদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ রাসেল হাওলাদার

আগৈলঝাড়ার গৃহবধূর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা, যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ পরিবারের

বীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি সেলাই মেশিন বিতরণ

কিশোরগঞ্জের হাওরে সহকর্মী কে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন পর্যটক কাওসার

নওগাঁয় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে- নওগাঁ গণথিয়েটার, নওগাঁ

কদমতলীতে ঝুঁকিপূর্ণ শিশুদের কারিগরি প্রশিক্ষণ নিয়ে কমিউনিটি সচেতনতামূলক