সারাদেশ

শাহিদুর রহমান মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী ও দোস্তদের মাঝে খাবার বিতরণ

 

 

শেখ মিরানুজ্জামান,বাগেরহাট:
আত্ম মানবতার সেবায় শাহিনুর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে খুলনা ও বাগেরহাট অঞ্চলের বিভিন্ন জনবহুল এলাকায় ।কারবালার শহীদদের স্মরণে এবং ইমাম হুসাইন ইবনে আলীর ভালোবাসায়, ২৬ শে জুন শুক্রবার অসহায় এবং দুস্থ মানুষদের মাঝেে খাবার এবং শরবতের বিতরণ করেছে সংগঠনটি। এই মানবিক সংগঠনটি সভাপতি শরিফুল ইসলাম শাওন এর অর্থায়নে রঙমহল ফর ইয়ুথ এর সদস্য্য বৃন্দ দিনব্যাপী এই কার্যক্রমের সহায়তা করেন এ সময় দেখা যায় বিভিন্ন পথচারী ও দুস্থ অসহায় মানুষদের মাঝে সাংগঠনের পক্ষ থেকে খাবার তুলে দিচ্ছেন।

এ বিষয় সাংগঠনের সভাপতি শরিফুল ইসলাম শাওনের কাছে জানতে চাইলে তিনি বলেন শাহিনুর রহমান মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এর মাধ্যমে আমরা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করছি। এটি একটি মানবিক সংগঠন এর মাধ্যমে আমরা চাই বাগেরহাট তথা খুলনা অঞ্চলের মানুষ যেন বিভিন্ন সুযোগ-সুবিধা পাই। এছাড়া রাষ্ট্রীয় সকল দুঃসময়ে আমরা সাধারণ মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ানোর লক্ষ্যে কাজ করছি।

এই সংগঠনের সহযোগিতা পাওয়া পথচারী করিমন বিবি বলেন এই সংগঠনের মাধ্যমে আমরা খাবার পেয়েছি পাশাপাশি শীতের সময় শীতবস্ত্র পেয়েছি তাই আমাদের পাশে এভাবে যারা দাঁড়াতে পারে সেই দোয়া করি।

সাধারণ মানুষের ধারণা এই সংগঠন যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে ভবিষ্যতে সরকারের সহযোগিতা পেলে বিভিন্ন উন্নয়ন কাজে অগ্রণী ভূমিকা রাখতে পারবে।

Share

আরও খবর

Sponsered content