শোবিজ

গোপালপুরে বীজ, সার ও গাছের চারা বিতরণ

গোপালপুরে বীজ, সার ও গাছের চারা বিতরণ

-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি :

টাঙ্গাইলের গোপালপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার, গ্রীষ্মকালিন শাক-সবজির বীজ, মরিচের বীজ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই আয়োজনে আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সাংসদ এডভোকেট আব্দুস সালাম পিন্টু।অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন আহমেদ এবং গোপালপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম বাবলু , পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: চাঁন মিয়া, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার লেলিন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: বদিউজ্জামান রানা, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংবাদকর্মী, জনপ্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপকারভোগী কৃষকবৃন্দ।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, রাসায়নিক সার, গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ, মরিচের বীজ এবং বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

Share

আরও খবর

Sponsered content