বাণিজ্য

অষ্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও হাঁসের বাচ্চা বিতরণ


বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:

‎কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র খামারি ও গ্রামীণ নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে সবজি বীজ, হাঁসের বাচ্চা ও গবাদিপশুর ভ্যাকসিন বিতরণ করেছে ব্র্যাক।

‎মঙ্গলবার (০৯ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অষ্টগ্রাম সদর ব্র্যাক অফিসসহ উপজেলার আদমপুর, আব্দুল্লাহপুর, আখড়া বাজার ও দেওঘর ব্র্যাক শাখা কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‎ব্র্যাকের সেন্ট্রাল-২ ডিভিশনের ইটনা অঞ্চলের অষ্টগ্রাম এরিয়া অফিসের আওতাধীন মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।

‎কর্মসূচির আওতায় শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রায় দেড় হাজার খাকি ক্যাম্পবেল জাতের হাঁসের বাচ্চা, ১৪ প্রকারের ১৯ হাজার ২০০ পেকেট সবজি বীজ এবং ৩২২ জন উপকারভোগীর জন্য গরুর ভ্যাকসিন বিনামূল্যে বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র এলাকা ব্যবস্থাপক (দাবি) এনামুল হক রেজা সহ বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপক এবং ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

‎আয়োজকরা জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদের পুনর্বাসনে সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

‎কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক এ সহায়তা উপকারভোগীদের আয়ের নতুন সুযোগ সৃষ্টি করবে বলে তারা আশা প্রকাশ করেন।

‎তারা আরও বলেন, হাওর অঞ্চলের অসহায় ও প্রান্তিক মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে ব্র্যাকের এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

‎সেন্ট্রাল-২ ডিভিশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. নজরুল ইসলাম ও আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ নাজমুল হক সিকদারের সার্বিক দিকনির্দেশনায় কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়িত হয়েছে।

বার্তা প্রেরক: বিজয় কর রতন, মিটামইন , কিশোরগঞ্জ।

Share

আরও খবর

Sponsered content