সারাদেশ

ঝালকাঠিতে দুই স্ত্রীসহ ইয়াবা কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

 

মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় দুই স্ত্রীকে সঙ্গে নিয়ে মাদক ব্যবসার অভিযোগে মো. কালাম সরদার নামে এক ব্যক্তিকে এবং তার দুই স্ত্রীকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় তাদের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

রোববার (১২ জুলাই) রাতে উপজেলার গালুয়া ইউনিয়নের পশ্চিম কানুদাসকাঠি গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম রেজা সজীবের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় বিচার শেষে অপরাধ স্বীকার করায় মো. কালাম সরদারকে ছয় মাস এবং তার দুই স্ত্রী মোছা. রূপিয়া বেগম ও মোছা. শিউলী বেগমকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম রেজা সজীব জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে রাজাপুরে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

Share

আরও খবর

Sponsered content