২৫ জুলাই ২০২৬ , ১১:০৩:৩৭ প্রিন্ট সংস্করণ
ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাটঃ
বাগেরহাটে নিজ বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিজাম উদ্দিন শান্ত (৪২) নামে এক আইনজীবী খুন হয়েছে।’
শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বাগেরহাট সদর উপজেলার হাড়িখালী এলাকার তেঁতুলতলায় এই ঘটনা ঘটে।’
নিহত নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে। তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন।’
রাত দেড়টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং স্থানীয় বাসিন্দাদের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর মরদেহ উদ্ধার করে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন জানান, রাতে বাগেরহাট শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে তেঁতুলতলা এলাকায় দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’
জানা গেছে, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের আসল কারণ উদ্ঘাটন এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’












| নামাজের সময়সূচী | |
|---|---|
| July 25, 2026 | |
| Fajr | 12:00 am |
| Sunrise | 12:00 am |
| Zuhr | 12:00 am |
| Asr | 12:00 am |
| Maghrib | 12:00 am |
| Isha | 12:00 am |
| , | |





