Uncategorized

তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচিতে বীরগঞ্জে গাছ লাগালেন এমপি মনজুরুল ইসলাম

 

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৯নং সাতোর ইউনিয়নের রাজবাড়ী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (৬ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, ৯নং সাতোর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুর আলম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ৯নং সাতোর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নবী ওয়াট, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আক্কাস আলী, ৯নং সাতোর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাদের মণ্ডলসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান।
আলোচনা শেষে উপস্থিত অতিথি ও নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচিতে অংশ নেন এবং একটি সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Share

আরও খবর

এসএসসির উত্তরপত্র মূল্যায়নে শিক্ষার্থীকে দিয়ে খাতা দেখানোর অভিযোগে দেবীদ্বারে শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার, শিক্ষা বোর্ডের দায়ের করা আইনে দেশের প্রথম মামলা

রাজাপুরে জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ, নারী-শিশুসহ আহত ৭

ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরিশাল জেলার সভাপতি নির্বাচিত হলেন ববি শিক্ষার্থী সোহেল রানা

ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি

ঝালকাঠি-বরিশাল মহাসড়কে বাস খাদে: নিহত ১, আহত ১০

ইটনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

Sponsered content