আইন-আদালত

বাকেরগঞ্জে কলেজছাত্র সজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

 

এম এইচ কামাল
বাকেরগঞ্জ প্রতিনিধি :
বরিশালের বাকেরগঞ্জে কলেজছাত্র সাইদুল ইসলাম সজিব হত্যা মামলার প্রধান আসামি মিলন খান (৪০)কে গ্রেফতার করেছে র‍্যাব-৮। শনিবার (১৩ জুন) রাতে ঢাকার ডেমরা থানার বড়ভাগা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রোববার (১৪ জুন) দুপুরে তাকে বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

বাকেরগঞ্জ থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিলন খানকে আটক করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ সকালে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোছনাবাদ গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মিলন খানের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় কলেজছাত্র সাইদুল ইসলাম সজিবসহ পাঁচজন আহত হন। গুরুতর আহত সজিবের মাথায় আঘাতজনিত রক্তক্ষরণ হলে তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩১ মার্চ দিবাগত রাত ১টা ৩০ মিনিটে সজিব মারা যান। এ ঘটনায় নিহতের বাবা আবুল হোসেন খান বাদী হয়ে মিলন খানকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত সাইদুল ইসলাম সজিব বরিশাল সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি চলতি বছর অনার্স ফাইনাল পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ঘটনার পর থেকেই মামলার প্রধান আসামি মিলন খান আত্মগোপনে ছিলেন।

Share

আরও খবর

Sponsered content

সালমান ফারহান মিমিক্রি শিল্পী হওয়ার গল্প

বাবা ছিলেন প্রতারক, ছেলে মামলাবাজ’ স্লোগানে মানববন্ধনে ব্যবসায়ীরা

খান কবির না ফেরার দে‌শে সুশাসনের জন্য নাগরিক (সুজন) মুলাদী উপজেলা সভাপতি, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাবেক এলাকা পরিচালক এবং প্রবীণ সাংবাদিক হুমায়ুন কবির খান (খান কবির) আর আমাদের মাঝে নেই

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায়

নান্দাইলে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওয়ালীউল্লাহর মতবিনিময় সভা

ভারত-বাংলাদেশের সুপরিচিত কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : নীরব রাতের তারা