৩০ জুন ২০২৬ , ১২:৪৮:১২ প্রিন্ট সংস্করণ

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: মিঠামইন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মঙ্গলবার ৩০ শে জুন শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রমের উপর আলোচনায় অংশ নেয়, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আলোচনায় অংশ নেয়, আসিয়া আক্তার ( প্রশিক্ষক টিটিসি) ,মোহাম্মদ লিয়াকত আলী ( ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মিঠামইন) , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন মজুমদার প্রমুখ। অনুষ্ঠান শেষে উপস্থিত প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এর পূর্বে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বিএনপি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সাক্ষাত করেন। মিঠামইন প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক বিজয় কর রতন প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সৈজন্য সাক্ষাত করেন।
বার্তা প্রেরক: বিজয় কর রতন, মিটামইন, কিশোরগঞ্জ।












| নামাজের সময়সূচী | |
|---|---|
| July 21, 2026 | |
| Fajr | 12:00 am |
| Sunrise | 12:00 am |
| Zuhr | 12:00 am |
| Asr | 12:00 am |
| Maghrib | 12:00 am |
| Isha | 12:00 am |
| , | |





