Uncategorized

মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ১৫০ টাকা ঘুষ-নলছিটি থানার এএসআই ও কনস্টেবল ক্লোজড

মৃদা আজাদ

১২ জুন ২০২৬ , ৯:৪০:৩০ প্রিন্ট সংস্করণ

 

​মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে ঝালকাঠির নলছিটি থানার দুই পুলিশ সদস্যকে তাৎক্ষণিক প্রত্যাহার (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। বরিশাল রেঞ্জ ডিআইজির দ্রুত অ্যাকশনে গতকাল রাতে জেলা পুলিশ সুপারের নির্দেশে তাদের নলছিটি থানা থেকে প্রত্যাহার করে ঝালকাঠি পুলিশ লাইন্সে সংযুক্ত (ক্লোজড) করা হয়।

​অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন নলছিটি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জসিম ও কনস্টেবল ইব্রাহিম।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে নলছিটি থানা এলাকায় এএসআই জসিম ও কনস্টেবল ইব্রাহিম টহল ডিউটিতে নিয়োজিত ছিলেন। ডিউটি চলাকালীন তারা পথিমধ্যে এক মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তাঁর কাছ থেকে ১৫০ টাকা ঘুষ নেন বলে অভিযোগ ওঠে।

​ঘুষ নেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে বরিশাল রেঞ্জ ডিআইজির নির্দেশনায় জেলা পুলিশ সুপার (এসপি) তাৎক্ষণিকভাবে ঘটনাটি তদন্তের নির্দেশ দেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় রাতেই ওই দুই পুলিশ সদস্যকে নলছিটি থানা থেকে প্রত্যাহার করে ঝালকাঠি পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়।

​পুলিশের যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখা হবে। অপরাধ ছোট কিংবা বড় হোক, শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না।

​পুলিশের এই তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সাধারণ মানুষ। অপরাধের পরিমাণ ছোট হলেও দুর্নীতির বিরুদ্ধে এমন দ্রুত অ্যাকশন পুলিশ প্রশাসনের প্রতি জনগণের আস্থা বাড়াবে বলে মনে করছেন সচেতন মহল।

Share

আরও খবর

Sponsered content