বাংলাদেশ

নান্দাইলে নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

 

আঃ হান্নান আল আজাদ, আঞ্চলিক প্রতিনিধি ময়মনসিংহ

ময়মনসিংহের নান্দাইলে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়।
বুধবার উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে নান্দাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ মো. এনামুল হক।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানভীনা পারভিন তৃণার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. উম্মে হাবিবা, উপজেলা সমবায় কর্মকর্তা সাবিরা খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল এবং দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি আলম ফরাজি। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. কামাল হোসেন, স্থানীয় কৃষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভাপতির বক্তব্যে ইউএনও ফাতেমা জান্নাত বলেন, কৃষির আধুনিকায়ন ও টেকসই উন্নয়নের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক চাষাবাদে কৃষকদের আরও উদ্বুদ্ধ করতে হবে। তিনি বলেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে উপজেলার কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত ব্যবস্থাপনার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন।
তিনি আরও বলেন, সুষম খাদ্যাভ্যাস ও পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় খাদ্যের পুষ্টিগুণ ও সঠিক খাদ্যাভ্যাস বিষয়ে প্রশ্নোত্তর পর্বে সঠিক উত্তরদাতাদের মধ্যে তিনি ব্যক্তিগতভাবে ২ হাজার টাকা পুরস্কার প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপ-পরিচালক কৃষিবিদ মো. এনামুল হক বলেন, পার্টনার প্রকল্পের আওতায় কৃষকদের দক্ষতা উন্নয়ন, ফিল্ড স্কুল কার্যক্রম, উত্তম কৃষি চর্চা (GAP), আধুনিক সেচ প্রযুক্তির ব্যবহার, উচ্চ ফলনশীল ও জলবায়ু সহনশীল ফসলের জাত সম্প্রসারণ, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং পুষ্টি-সংবেদনশীল কৃষি কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগ কৃষকের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কর্মশালায় নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টিসমৃদ্ধ কৃষি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।।

Share

আরও খবর

‎চীনের সঙ্গে মোংলা বন্দর সম্প্রসারণ ও অর্থনৈতিক অঞ্চল গড়ার নতুন দিগন্ত: ৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা

নরসিংদীর মনোহরদীর বিভিন্ন সরকারি দপ্তর চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক

সারাদেশের ন্যায় নবীগঞ্জে র‍্যাব-৯ ওভোক্তা অধিকারের যৌথ অভিযানে ৫ প্রতিষ্ঠানে ৬৩ হাজার টাকা জরিমানা

রিয়া মনি হত্যা মামলায় নাম নিয়ে বিভ্রান্তি, প্রতিবাদ জানালেন সাভার পৌর ছাত্রদল নেতা রনি ইসলাম

রামিসা হত্যা মামলার রায়ের অপেক্ষায় দেশবাসী রাষ্ট্রপক্ষ দাবি করেছে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁস, সবজি বীজ ও সম্পদ সহায়তা বিতরণ

Sponsered content