অপরাধ

রামিসা হত্যা মামলার রায়ের অপেক্ষায় দেশবাসী রাষ্ট্রপক্ষ দাবি করেছে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

মূদা:আজাদ

৬ জুন ২০২৬ , ১২:৪২:৩৪ প্রিন্ট সংস্করণ

রামিসা হত্যা মামলার রায়ের অপেক্ষায় দেশবাসী

রাষ্ট্রপক্ষ দাবি করেছে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আর আসামিপক্ষ চেয়েছে যাবজ্জীবন কারাদণ্ড।

সকাল ১১:৪০ মিনিটে মাননীয় বিচারক মাসরুর সালেকিন এজলাসে প্রবেশ করে উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি গ্রহণ করেন। রাষ্ট্রপক্ষ মামলার সাক্ষ্য-প্রমাণ, ফরেনসিক তথ্য ও তদন্তে উঠে আসা বিভিন্ন বিষয় আদালতে উপস্থাপন করে দাবি করে যে, প্রধান আসামি সোহেল রানা পরিকল্পিতভাবে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা করেছে। এছাড়া আসামি স্বপ্না আক্তার অপরাধ সংঘটনের পর বিভিন্নভাবে সহযোগিতা করেছেন বলেও উল্লেখ করা হয়।

রাষ্ট্রপক্ষের দাবি, মামলার সাক্ষ্য-প্রমাণ ও তদন্তে প্রাপ্ত তথ্য সম্পূর্ণভাবে অভিযোগকে সমর্থন করে। তাই তারা আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেছেন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী তদন্ত প্রতিবেদনের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন তুলে প্রধান আসামির জন্য যাবজ্জীবন কারাদণ্ড এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের ক্ষেত্রে আইন অনুযায়ী শাস্তির আবেদন জানান।

এদিকে, আদালতে দাঁড়িয়ে সোহেল ও তার স্ত্রী নিজেদের সন্তানের কথা উল্লেখ করে প্রাণভিক্ষা চেয়েছেন বলে জানা গেছে।

এখন প্রশ্ন একটাই রামিসার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে আদালতের কী রায় হওয়া উচিত।

Share

আরও খবর

Sponsered content