সারাদেশ

বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মা-ছেলে নিহত,আহত-১

 

মোজাম্মেল হক: বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জের ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাঁচপীর নামক স্থানে পিকাআপের ধাক্কায় ফাহিমা আক্তা ও শিশুপুত্র আব্দুল্লাহ নিহত হয়েছে। এঘটনায় মোটরসাইকেল আরোহী নাজমুল হোসেন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টায় দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাচপীর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিমা আক্তার (২৩) কাহারোল উপজেলার ৫ নং সুন্দরপুর ইউনিয়নের মালগ্রামের নাজমুল হোসেনের স্ত্রী ও শিশুপুত্র আব্দুলাহ (৩)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে মালগ্রাম থেকে নাজমুল হোসেন তার স্ত্রী পুত্রকে নিয়ে মোটরসাইকেল যোগে ঠাকুরগাঁও সদর উত্তর গড়েয়ায় চিকিৎসকের কাছে যাওয়ার পথে পাচপরী নামকস্থানে পৌঁছলে বিপরীত থেকে আসা একটি দ্রুতগামী পিকাপ ভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার স্ত্রী ফাহিমা ও শিশুপুত্র আব্দুল্লাহ নিহত হয়।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান,
প্রয়োজনীয় ব্যবস্হা নিতে লাশ হাইওয়ে থানা পুলিশরের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাইওয়ে থানার ওসি নির্মূল চন্দ্র মোহন্ত সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবারে সড়ক পরিবহনে আইন মামলা দায়ের হয়েছে।

Share

আরও খবর

বাবা ছিলেন প্রতারক, ছেলে মামলাবাজ’ স্লোগানে মানববন্ধনে ব্যবসায়ীরা

সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশ-ইন চেষ্টা বিএসএফের

বীরগঞ্জে বাসাবাড়ী- ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মহিলাদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইল জেলা ব্রাহ্মণ সংসদের উদ্যোগে গীতা যজ্ঞ আয়োজনের প্রস্তুতিমূলক মত-বিনিময় সভা

কিশোরগঞ্জের সাবেক ডিআইজি ডিবি হারুন সহ স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে দুদকের ৩ টি মামলা দায়ের। জমির টাকা না দিয়ে প্রেসিডেন্ট রিসোর্ট নির্মানের অভিযোগ ভুক্তভোগীদের

উদ্যোক্তা ও শেয়ারহোল্ডারদের বাইরে রেখে এনআরবিসি ব্যাংকে চলছে লুটপাট, মূল নায়ক চেয়ারম্যান এমডি​​​​​​​

Sponsered content