৬ জুলাই ২০২৬ , ৬:৩৫:১২ প্রিন্ট সংস্করণ

ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সকল অনিয়ম খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের নির্দেশ গঠিত তদন্ত কমিটি অধ্যাপক ড. বদরুজ্জামানের দায়িত্ব পালনকালীন সময়ের সকল আর্থিক অনিয়ম এবং নিয়োগ, পদোন্নয়ন বা পর্যায়োন্নয়নসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিধি ও বিশ্ববিদ্যালয়ের আইন, নীতিমালা অনুসরণ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখবে।
রোববার (৫ই জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে।
তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন। আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সরদার কায়সার আহমেদ সদস্য এবং সদস্য-সচিব হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার
মোঃ সোয়েব
অফিস আদেশটিতে তদন্ত কমিটিকে তিনটি কার্যপরিধির বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে,
১। বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার দায়িত্ব পালনকালীন সময়ের সকল আর্থিক অনিয়ম, নিয়োগ, পদোন্নয়ন বা পর্যায়োন্নয়ন সংশ্লিষ্ট যাবতীয় ডকুমেন্টস যাচাইকরণ।
২। উক্ত সময়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়িত ভৌত কার্যাদি সংশ্লিষ্ট যাবতীয় ডকুমেন্টস যাচাইকরণ।
৩। এই কমিটি তদন্ত প্রতিবেদনে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট সুপারিশ নিশ্চিত করবে।
আদেশে উল্লেখ করা হয়েছে, উপাচার্য কর্তৃক গঠিত কমিটি হিসেবে কমিটির সদস্যবৃন্দ বৈঠকি ভাতা প্রাপ্য হবেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান ২০২৪ সালের মার্চ মাসের ৪ তারিখ। এর পরে জুলাই গণ-অভ্যুত্থানের পরে ২০ আগস্ট অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান উপাচার্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন।












| নামাজের সময়সূচী | |
|---|---|
| July 21, 2026 | |
| Fajr | 12:00 am |
| Sunrise | 12:00 am |
| Zuhr | 12:00 am |
| Asr | 12:00 am |
| Maghrib | 12:00 am |
| Isha | 12:00 am |
| , | |





