১০ জুন ২০২৬ , ১:৫০:৩১ প্রিন্ট সংস্করণ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে আগৈলঝাড়া থানার সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আগৈলঝাড়া থানার এএসআই তারেকের নেতৃত্বে পুলিশের একটি দল থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় থানা বিজয়ের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় রাকিবুল ইসলাম (২৮) নামে এক যুবককে তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিবুল ইসলাম জানান, তিনি ফুলশ্রী গ্রামের মাহফুজ খানের কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মাহফুজ খান (২৬)-কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ রাকিবুল ইসলাম (২৮), পিতা: মোঃ মোতালেব হোসেন, গ্রাম: ফুলশ্রী, উপজেলা: আগৈলঝাড়া, জেলা: বরিশাল এবং মোঃ মাহফুজ খান (২৬), পিতা: রহিম খান, মাতা: মাসুদা বেগম, একই গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার ঘটনায় তাদের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, “মাদক ব্যবসার সঙ্গে জড়িত যে-ই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। আগৈলঝাড়াকে মাদকমুক্ত রাখতে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশের এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করছেন সচেতন মহল।












| নামাজের সময়সূচী | |
|---|---|
| July 21, 2026 | |
| Fajr | 12:00 am |
| Sunrise | 12:00 am |
| Zuhr | 12:00 am |
| Asr | 12:00 am |
| Maghrib | 12:00 am |
| Isha | 12:00 am |
| , | |





