অপরাধ

খুলনায় চাকুরির প্রথম দিনেই টিকিট কাউন্টারে যুবককে গলা কেটে হত্যার চেষ্টা

 

প্রতিবেদক, মো. রসুল খান:
খুলনার দৌলতপুরে চাকুরির প্রথম দিনেই এক যুবককে গলা কেটে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহত যুবকের নাম ইমন (২০)। তিনি বিএল কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। তার বাড়ি সেণহাটি দিঘলিয়ায় এবং তার বাবার নাম শাহজাহান সাজু। ইমন আজই প্রথম দৌলতপুরের ‘এনা পরিবহন’-এর টিকিট কাউন্টারে কম্পিউটার অপারেটর হিসেবে কাজে যোগ দিয়েছিলেন।
ইমনের মামাতো ভাই মিরাজ হোসেন জানান, এশার নামাজের সময় কাউন্টারের অন্য এক মুরুব্বি নামাজে যান। নামাজ শেষে ফিরে এসে তিনি ইমনকে কাউন্টারে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে কাউন্টারের বাথরুমের ভেতরে ইমনকে রক্তাক্ত ও গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
আশঙ্কাজনক অবস্থায় ইমনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ১১/১২ নম্বর সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার জন্য রক্তের প্রয়োজন বলে জানিয়েছেন স্বজনরা।
ঘটনার খবর পেয়ে পুলিশ এবং ইমনের পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত হয়েছেন। তবে কে বা কারা, কী উদ্দেশ্যে ইমনের ওপর এই নৃশংস হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।

Share

আরও খবর

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বিশেষ অভিযান মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৮

ববি ছাত্রদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ব্যবসায়ীকে হেনস্তার অভিযোগ, সাংবাদিক পরিচয়ে আরেক নেতার চাঁদাবাজি

তুচ্ছ ঘটনায় গৃহবধূকে কুপিয়ে জখম, শিশুকে গলাটিপে হত্যাচেষ্টা

হিজলা থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত আব্দুল জলিল বেপারী (৪৮), পিতা- আরব আলী বেপারীকে গ্রেফতার করা হয়েছে

বরিশাল নগরীর ৯৫ নং পশ্চিম সাগরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলি সেনিয়াবাদের বিরুদ্ধে ওই স্কুলের সাধারণ শিক্ষকদের গুরুতর অভিযোগ

বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে দুর্ধর্ষ চুরি; নগদ সাড়ে ৬ লাখ টাকার মালামাল লুট

Sponsered content