আইন-আদালত

নাগরপুরে বিদ্যালয়ের নলকূপে বিষ মেশানোর অভিযোগ, পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী

 

 

স্টাফ রিপোর্টার
মো.শামীমুল হক চাতক
নাগরপুর, টাঙ্গাইল

আজ ২৩ জুন (মঙ্গলবার) সকাল ১০টার দিকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের মামুদনগর উচ্চ বিদ্যালয়ের নলকূপের পানি পান করে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে অন্তত ৩১ জন শিক্ষার্থী। তাদের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে ২৯ জন ভর্তি রয়েছে। গুরুতর অসুস্থ হওয়ায় দুই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এছাড়া পাঁচজন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকালে কে বা কারা বিদ্যালয়ের নলকূপে কৃষি জমিতে ব্যবহৃত তরল কীটনাশক (বিষ) মিশিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় সচেতন মহল।
জানা গেছে, আজ সকাল ১০টার দিকে মামুদনগর উচ্চ বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা নলকূপের পানি পান করেছে, তারা সবাই কমবেশি অসুস্থ হয়ে পড়ে। অসুস্থদের মধ্যে অনেকের বমি, বুক জ্বালা, গলা জ্বালা ও শ্বাসকষ্টের উপসর্গ দেখা দিয়েছে।
মাহমুদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জজ কামাল বলেন, “এটি শত্রুতার জেরেও ঘটতে পারে। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদীর আহামেদ বলেন, “ঘটনার কথা জানার সঙ্গে সঙ্গেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শিক্ষার্থীদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার নির্দেশ দিয়েছি। তারা সবাই চিকিৎসাধীন রয়েছে।”
মামুদনগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান বলেন, “আমি সকাল ৯টার দিকে ওই নলকূপের পানি পান করেছি, কিন্তু অসুস্থ হইনি। তবে সকাল ১০টার দিকে যেসব শিক্ষার্থী ওই নলকূপের পানি পান করেছে, তারা কমবেশি অসুস্থ হয়ে পড়েছে। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং তারা চিকিৎসাধীন রয়েছে। আমরা ঘটনার প্রকৃত দোষীদের শাস্তি দাবি করছি।”
নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিন বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। শিক্ষার্থীদের চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা করা হয়েছে। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো শিক্ষার্থীদের অবস্থারও সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে।”
নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদীর জানান, “আজ সকালে বিষক্রিয়াজনিত উপসর্গ নিয়ে ৩১ জন শিক্ষার্থী হাসপাতালে আসে। তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা ও পুলিশি তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হতে পারে।”
বিদ্যালয় প্রাঙ্গণের নলকূপে বিষ মেশানোর অভিযোগে একদিকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে, অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিয়েও প্রশ্ন উঠেছে। শিক্ষার নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর সরকারি পদক্ষেপ কামনা করেছেন অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন মহল।

Share

আরও খবর

বাগেরহাটে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ঝালকাঠিতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধীয় জমির গাছ কাটায় উত্তেজনা

বরিশাল নগরীর ৯৫ নং পশ্চিম সাগরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলি সেনিয়াবাদের বিরুদ্ধে ওই স্কুলের সাধারণ শিক্ষকদের গুরুতর অভিযোগ

বরিশালে কলেজছাত্রীর ওপর কিশোরী গ্যাংয়ের হামলা, টাকা ও মোবাইল লুটের অভিযোগ : কিশোরী গ্যাং নিয়ে নতুন প্রশ্ন

হিজলা থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত আব্দুল জলিল বেপারী (৪৮), পিতা- আরব আলী বেপারীকে গ্রেফতার করা হয়েছে

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বিশেষ অভিযান মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৮

Sponsered content