বিনোদন

বাংলাদেশের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে নতুনভাবে তুলে ধরতে চাই

 

মো আবদুল করিম সোহাগ,
ঢাকা।

মাশরুফা ইশরাত, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে (Philosophy) অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পর প্রায় চার বছর একটি গ্রুপ অব কোম্পানিতে এইচআর পেশাজীবী হিসেবে কাজ করেছেন। কর্মজীবন তাহাকে অনেক কিছু শিখিয়েছে, কিন্তু যমজ সন্তান জন্মের পর তিনি একটি সচেতন সিদ্ধান্ত নেয়, ক্যারিয়ারের গতি কিছুটা থামিয়ে তাদের বেড়ে ওঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টুকু তাদের সঙ্গেই কাটাবেন।
তবে নিজের স্বপ্নকে কখনো থামিয়ে রাখিনি মাশরুফা ইশরাত।

মাশরুফা ইশরাত বলেন,
এমন একটি কাজের স্বপ্ন দেখতাম, যা আমাকে একজন মা হিসেবে সন্তানদের পাশে থাকার সুযোগ দেবে, আবার আমার সৃজনশীলতাকেও প্রকাশ করার একটি পথ তৈরি করবে। সেই স্বপ্ন থেকেই জন্ম Color & Thread by Mashrufa-এর।

শুরুতে এটি ছিল আমার একার স্বপ্ন—বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র যেমন সিল্ক, মসলিন, কটন, মণিপুরি এবং অন্যান্য দেশীয় ফেব্রিককে আধুনিক রঙ, নকশা ও ডিজাইনের মাধ্যমে নতুনভাবে উপস্থাপন করার একটি প্রচেষ্টা।

কিন্তু সময়ের সঙ্গে আমি উপলব্ধি করি, আমার মতো আরও অসংখ্য মা আছেন, যাদের অসাধারণ দক্ষতা, সৃজনশীলতা এবং সম্ভাবনা রয়েছে। অনেকেই সন্তানদের যত্নকে অগ্রাধিকার দিয়ে ঘরের বাইরে পূর্ণকালীন কাজ করতে পারেন না। অথচ তাদের প্রতিভা সমাজের সামনে আসার মতোই মূল্যবান।

সেই উপলব্ধি থেকেই Color & Thread by Mashrufa আজ শুধু একটি ফ্যাশন ব্র্যান্ড নয়; এটি ধীরে ধীরে এমন একটি প্ল্যাটফর্মে রূপ নিচ্ছে, যেখানে মা উদ্যোক্তারা নিজেদের সৃজনশীলতা, দক্ষতা এবং স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ পান।

আমার স্বপ্ন শুধু সুন্দর পোশাক তৈরি করা নয়। আমার স্বপ্ন এমন একটি কমিউনিটি গড়ে তোলা, যেখানে একজন মা তার পরিবারকে ভালোবাসার পাশাপাশি নিজের পরিচয়ও গড়ে তুলতে পারবেন। যেখানে আমরা একসঙ্গে কাজ করব, একে অপরকে এগিয়ে নিয়ে যাব, এবং বাংলাদেশের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে নতুনভাবে তুলে ধরব।

Color & Thread by Mashrufa আমার কাছে একটি ব্র্যান্ডের চেয়েও বেশি এটি স্বপ্ন দেখার, একসঙ্গে এগিয়ে যাওয়ার এবং নারীর সৃজনশীল শক্তিকে উদযাপনের একটি যাত্রা।

Share

আরও খবর

Sponsered content