১৭ জুন ২০২৬ , ৩:১৪:৫৯ প্রিন্ট সংস্করণ

আঃ হান্নান আল আজাদ, আঞ্চলিক প্রতিনিধি ময়মনসিংহ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে দেশি জাতের হাঁস ও সোনালী টাইগার মুরগির বাচ্চা বিতরণ এবং প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) সকাল ১১টায় নান্দাইল ব্র্যাক এরিয়া অফিসে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১০ জন অসচ্ছল নারীর প্রত্যেককে ২০টি করে ৪৫ দিন বয়সী দেশি জাতের হাঁস ও সোনালী টাইগার মুরগির বাচ্চা বিনামূল্যে বিতরণ করা হয়। একই সঙ্গে তাদের হাঁস-মুরগি পালন, পরিচর্যা ও রোগ প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে নান্দাইল এরিয়া ম্যানেজার (দাবি) মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং ব্র্যাক কর্মকর্তা শামীমা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার (আরএম), ময়মনসিংহ-১, মো. আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মসিউর রহমান (বিসিএস প্রাণিসম্পদ)।
এ সময় উপস্থিত ছিলেন নান্দাইল এরিয়া অফিসের শাখা ব্যবস্থাপক শাহাদাত রাব্বানী, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) মো. জহুরুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক (দাবি) ফারজানা আক্তার, উপজেলা হিসাব ব্যবস্থাপক পল্লব কুমার ঘোষ, কামরুজ্জামান (এমএমএফ) এবং ইওআরও ময়মনসিংহের রুহুল আমিন।
প্রশিক্ষণ কার্যক্রমে ডা. মসিউর রহমান বলেন, “হাঁস-মুরগির বাচ্চা সঠিকভাবে লালন-পালন, রোগ প্রতিরোধ, টিকাদান এবং প্রয়োজনীয় চিকিৎসা বিষয়ে অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। দেশি জাতের এসব হাঁস-মুরগি পালন তুলনামূলক কম খরচসাপেক্ষ, কারণ তারা প্রাকৃতিকভাবে ঘাস ও বিভিন্ন সবজির উচ্ছিষ্টাংশ খেয়ে বেড়ে উঠতে পারে। এ ধরনের উদ্যোগ দরিদ্র পরিবারের আয় বৃদ্ধি এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
প্রধান অতিথি মো. আমজাদ হোসেন বলেন, “ব্র্যাক নান্দাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিয়মিত উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ ১০ জন দরিদ্র নারীর মাঝে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের পাশাপাশি তাদের খাবার ও যাতায়াত ভাতার ব্যবস্থাও করা হয়েছে। আমাদের লক্ষ্য প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করে তোলা এবং সমাজে নারীদের মর্যাদা ও অংশগ্রহণ নিশ্চিত করা।”
তিনি আরও জানান, নান্দাইল উপজেলায় ব্র্যাকের চারটি শাখা অফিসের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা দরিদ্র নারীদের জীবনমান উন্নয়নে ব্র্যাকের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।












| নামাজের সময়সূচী | |
|---|---|
| July 21, 2026 | |
| Fajr | 12:00 am |
| Sunrise | 12:00 am |
| Zuhr | 12:00 am |
| Asr | 12:00 am |
| Maghrib | 12:00 am |
| Isha | 12:00 am |
| , | |