সারাদেশ

রাজাপুরে নদীভাঙন রোধে কার্যক্রমের উদ্ভোধন করলেন এমপি জামাল

 

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠির রাজাপুরে নদীভাঙন কবলিত এলাকায় ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন করেছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। শনিবার ১৩ জুন-২০২৬ ইং বিকেলে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের বাদুরতলা বাজার এলাকায় বিষখালী নদীর ভাঙ্গন কবলিত স্থানে ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্ভোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, রাজাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাহিদ হাসান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা-সহ স্থানীয়রা।
জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্ভোধন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। এ সময় তিনি বলেন, বিশখালী নদীর ভাঙন থেকে জনপদ ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বর্তমানে জরুরি ভাবে জিও ব্যাগ ফেলার কার্যক্রম শুরু হয়েছে। যাতে করে বৃষ্টির সময়ে ভাঙ্গনের ব্যাপকতা না হয়। আগামী সিজনের মধ্যে আমরা এই বাদুরতলা এলাকায় স্থায়ী ভাবে ভাঙ্গন রোধের জন্য ব্লক ফেলতে সক্ষম হবো।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, বর্তমানে প্রকল্পটি দুটি প্যাকেজে বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে একটি প্যাকেজে ৪৫ মিটার এবং অপরটিতে ৪২ মিটারসহ মোট ৮৭ মিটার ভাঙন কবলিত এলাকায় প্রায় ১৫ হাজার জিও ব্যাগ ফেলা হবে। এছাড়াও পর্যায়ক্রমে ভাঙ্গন কবলিত এলাকায় আরো ৩টি প্যাকেজে জিও ব্যাগ ফেলা হবে।
এর আগে ১৩ ই মে বাদুরতলা বাজারের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে অতিদ্রুত ভাঙ্গন রোধে ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে স্থানীয়দের প্রতিশ্রুতি দিয়েছিলেন সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

Share

আরও খবর

Sponsered content

ববিতে লোডশেডিংয়ের ভোগান্তি নিরসনে উপাচার্যকে ছাত্রদলের স্মারকলিপি

কেরগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চাল বিতরণ

​বরিশালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী আলামীন আটক

মহিবউল্লাহ কিরন,বরগুনা :বরগুনা, ২৩ জুলাই: বরগুনা রিপোর্টার্স ইউনিটির ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন তাপস মাহমুদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ রাসেল হাওলাদার

আশুরার গুরুত্ব ও তাৎপর্য! হাফিজ মাছুম আহমদ দুধরচকী

জ্ঞাত আয়বহির্ভূত শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন বিরুদ্ধে