সারাদেশ

তুরাগে বিএনপির উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ, সম্প্রসারিত হচ্ছে নতুন সড়ক

মো: শাহজালাল সুমন, তুরাগ ঢাকা: রাজধানীর তুরাগ থানার ৫৩ নম্বর ওয়ার্ডের রানাবোলা তিতাসপাড়া তিন নম্বর সড়ক সম্প্রসারণ ও আধুনিক নগর অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছে তুরাগ থানা বিএনপির নেতৃবৃন্দ। দীর্ঘ ছয় মাসের প্রচেষ্টার পর বৃহস্পতিবার দুপুরে স্থানীয় জনগণ ও দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এলাকাটি পরিদর্শন এবং রাস্তা সম্প্রসারণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। তুরাগ থানা ও ৫৩ নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দরা জানান, তিতাসপাড়া তিন নম্বর সড়কের উভয় পাশে দীর্ঘদিন ধরে ১৮ ফুটের ভেতরে বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে ওঠায় রাস্তা অত্যন্ত সংকুচিত হয়ে পড়েছিল। ফলে এলাকাবাসীকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হতো। জরুরি মুহূর্তে ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স চলাচলও ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ অবস্থার পরিবর্তনে তুরাগ থানা বিএনপির নেতৃবৃন্দ স্থানীয় বাসিন্দাদের সমর্থন ও স্বাক্ষর সংগ্রহ করে রাস্তা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেন। এ সময় তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতি মিয়া বলেন, রানাভোলা তিতাসপাড়া ৩ নম্বর সড়কটি অত্যন্ত সরু হওয়ায় জরুরি সেবার যানবাহন প্রবেশে বড় ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছিল। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এবং স্থানীয় জনগণের সহযোগিতায় আমরা গত ছয় মাস ধরে কাজ করে যাচ্ছি। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় আজ অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে রাস্তা সম্প্রসারণের কার্যক্রম বাস্তবায়নের পথে এগিয়ে নেওয়া হয়েছে। অপরদিকে তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চান মিয়া বেপারী বলেন, “গত ১৭ বছরে ৫৩ নম্বর ওয়ার্ডে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন কার্যক্রম হয়নি। রাস্তাঘাটের বেহাল অবস্থা, জলাবদ্ধতা এবং অবকাঠামোগত সংকটের কারণে মানুষকে চরম কষ্ট ভোগ করতে হয়েছে। বিশেষ করে তিতাসপাড়া তিন নম্বর সড়কটি ছিল অত্যন্ত সরু ও কাদাময়। সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমে যেত, ফলে সাধারণ মানুষের চলাচল দুর্বিষহ হয়ে পড়ত। তিনি বলেন, বর্তমানে বিএনপির নেতৃত্বে এবং সদস্য সচিব হাজী মোস্তফা জামান ও সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এলাকার উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। আগামী দিনে আরও ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। পাশাপাশি ৫৩ নম্বর ওয়ার্ডকে মাদক ও সন্ত্রাসমুক্ত করে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হচ্ছে। একটি বাসযোগ্য, নিরাপদ ও আধুনিক নগরী গড়ার লক্ষ্যে আমরা এলাকার সার্বিক উন্নয়নে কাজ করছি। এই রাস্তা সম্প্রসারণের মাধ্যমে জনগণের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। এ সময় আরও উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির যুগ্ন-আহবায়ক রিপন হাসান খন্দকার,বিপ্লব হোসেন,আহবায়ক সদস্য সাঈদ হাসান সাগর মোখলেছুর রহমান,আলাউদ্দিন আলাল,৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা,সবদার আলী রায়হান ইমন হোসেন মনির,এরশাদ সরকার সহ বিএনপি নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, রাস্তা সম্প্রসারণের এ উদ্যোগ বাস্তবায়িত হলে যান চলাচল সহজ হবে, জলাবদ্ধতা কমবে এবং তিতাসপাড়া এলাকায় আধুনিক ও পরিকল্পিত নগরায়ণের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Share

আরও খবর

Sponsered content