১১ জুন ২০২৬ , ১:৫৬:২৪ প্রিন্ট সংস্করণ
মোঃ রসুল খান, খুলনা
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন ময়লাপোতা এলাকা থেকে নিষিদ্ধ মাদক ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। সারাদেশে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৬টার দিকে ময়লাপোতা মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানের সময় ওই এলাকায় দুই ব্যক্তির চলাফেরা ও গতিবিধি সন্দেহজনক মনে হলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের দেহ তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তবে আটককৃত দুই যুবক অত্যন্ত চতুরতার সাথে নিজেদের নাম-পরিচয় গোপন রাখার চেষ্টা করছে। বারবার নাম ও ঠিকানা জানতে চাওয়া হলেও তারা পুলিশের কাছে কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের প্রকৃত পরিচয় উদঘাটনে পুলিশ তৎপরতা চালাচ্ছে।
সোনাডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, মাদকসহ আটকের এই ঘটনায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।












| নামাজের সময়সূচী | |
|---|---|
| July 21, 2026 | |
| Fajr | 12:00 am |
| Sunrise | 12:00 am |
| Zuhr | 12:00 am |
| Asr | 12:00 am |
| Maghrib | 12:00 am |
| Isha | 12:00 am |
| , | |





