সারাদেশ

রাজাপুরের বড়ইয়ায় কৃষি অফিসার কর্তৃক কৃষক কার্ড বিতরণ জরীপ পরিদর্শন

 

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী “তারেক রহমান” কর্তৃক ঘোষিত কৃষক কার্ড বিতরণ বাস্তবায়নের লক্ষে ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলা কৃষি অফিস কর্তৃক যাচাই বাছাই পুর্বক ১৬ জুলাই ২০২৬ থেকে ০৫ আগষ্ট পর্যন্ত সরেজমিনে তথ্য সংগ্রহ সাপেক্ষে কৃষক কার্ড বিতরনের কাজ শুরু করা হয়েছে।
উক্ত কাজ অদ্য ২৩ জুলাই ২০২৬ ইং রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় পরিদর্শন করেন উপজেলা কৃষি অফিসার মোসাঃ শাহিদা শারমিন আফরোজ।
এসময় উপস্থিত ছিলেন বড়ইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মোঃ ফারুক ফকির, গালুয়া ইউনিন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, বড়ইয়া ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ গোলাম কিবরিয়া বাদল, রাজাপুর সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি সাংবাদিক মোঃ আলমগীর শরীফ, উপজেলা উপ সহকারী কৃষি অফিসার পলাশ হালদার, সৌরভ মিস্ত্রী, পল্লব মজুমদার, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যতম নেতা মোঃ নুরুজ্জামান, সুমন হাওলাদার, ফায়জুল ইসলাম, আরিফ হাসান লুৎফর, ইব্রাহীম আকন, ক্রীড়াবিদ আমিনুল ইসলাম ফকির, কৃষক ইলিয়াস শরিফ, রুহুল আমিন, কৃষাণি হনুফা বেগম ও কলেজ শিক্ষার্থী সজীব হোসেন।
বড়ইয়া কাছারিবাড়ী বাজার বিএনপি কার্যালয় পরিদর্শন সভায় বক্তারা বলেন যে, কৃষক নির্বাচনে যেনো কোন অকৃষক অন্তর্ভুক্ত না হয় এবং কোন পেশাদার কৃষক বাদ না-পরে সেদিকে লক্ষরেখে নির্ভুল কাজ পরিচালনা করতে হবে। এছাড়াও পরিদর্শনকারী অফিসার মোসাঃ শাহিদা শারমিন আফরোজ কৃষি কার্ডের উপকারীতা ও কাদের জন্য এই কার্ড সে বিষয়ে বিস্তারিত অবগত করেন।

Share

আরও খবর

Sponsered content

ভারত-বাংলাদেশের সুপরিচিত সাহিত্য-সারথী, সম্পাদিকা, কলামিস্ট, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যাভিনেত্রী, ছড়াকার, কণ্ঠশিল্পী ও বিশিষ্ট কবি মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: মনের ক্যানভাস

বাকেরগঞ্জে প্রধানমন্ত্রী ঘোষিত ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

নরসিংদীর মনোহরদীর বিভিন্ন সরকারি দপ্তর চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে লেখালেখির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম অর্জন করেছেন মিষ্টি মেয়ে তুলতুল

অষ্টগ্রামে ইট ভাটার শ্রমিক রফিকুল কে ইতালি পাঠানোর নাম করে ১৮ লক্ষ টাকা হাতিয়ে মানব পাচারকারীদের হাতে বিক্রির অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর কে কুপিয়ে হত্যা