অপরাধ

টঙ্গীর বস্তিতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪০

মাসুদ মাহাতাব

২০ জুলাই ২০২৬ , ১১:৫৩:৫৬ প্রিন্ট সংস্করণ

 

মাসুদ মাহাতাব

টঙ্গীর বস্তিতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪০
গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আনুমানিক ২৭০ গ্রাম হেরোইন, ২০টি ইয়াবা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

রোববার (১৯ জুলাই) তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দান এলাকার বস্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের নির্দেশনায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন। অভিযানে মাদক সেবন ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে আনুমানিক ২৭০ গ্রাম হেরোইন, ২০টি ইয়াবা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় জিএমপির একাধিক ইউনিট এত অংশ নেয়।

কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, টঙ্গী এলাকায় মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share

আরও খবর

হিজলা থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত আব্দুল জলিল বেপারী (৪৮), পিতা- আরব আলী বেপারীকে গ্রেফতার করা হয়েছে

বরিশাল নগরীর ৯৫ নং পশ্চিম সাগরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলি সেনিয়াবাদের বিরুদ্ধে ওই স্কুলের সাধারণ শিক্ষকদের গুরুতর অভিযোগ

শত কোটি টাকার দুর্নীতির! বরপুত্র আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেটের অন্যতম মহা নায়ক বতর্মানে (সওজ)র প্রধান প্রকৌশলী

বাকেরগঞ্জ অবৈধ জাল ও পলিথিন জব্দ দুই ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা

বরিশাল এয়ারপোর্ট থানার সফল অভিযান ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর কে কুপিয়ে হত্যা। আটকঃ ১

Sponsered content