সারাদেশ

রাজাপুরে চল্লিশকাহনিয়া শাহ রুমি-চান দরবার শরীফে ওরশ মোবারক অনুষ্ঠিত

 

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধিঃ-

ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের চল্লিশকাহনিয়া গ্রামে “শাহ রুমিচান দরবার শরীফে ২ জুন ২০২৬ ইং তারিখ রোজ মঙ্গলবার দিবাগত রাত্রে এলাকাবাসীর শতস্ফুত সহযোগীতায় ধর্মীয় দরবারি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দরবারের খাদেম আলহাজ্ব মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়ইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ বাহাউদ্দিনবাচ্চু, উপজেলা বিএনপি নেতা আবু সায়েম আকন, উপজেলা ছাত্রদল নেতা নাসিম সোহেল, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আবুল বাসার, রাজাপুর সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা ও সহ সভাপতি সাংবাদিক মোঃ আলমগীর শরীফ, ঝালকাঠি জেলা শহরের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাকির হোসেন, ঝালকাঠি তথা দক্ষিণ বাংলার সনামধন্য কবি ও গীতিকার ডাঃ জহিরুল ইসলাম বাদল, বাংলাদেশ তরিকত ফেডারেশনের রাজাপুর উপজেলা সভাপতি মহিউদ্দিন ভান্ডারী ও সাধারণ সম্পাদক নোয়াব মৃধা।
উক্ত দরবারি অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মীয় বক্তা ও সংগীতশিল্পীরা নবীর শাণ, শ্যামা, কাওয়ালী ও ধর্মীয় দরবারি সংগীত পরিবেশন ও দোয়া-মোনাজাত করেন। এ অনুষ্ঠানে এলাকা ও বিভিন্ন অঞ্চল থেকে শত শত ভক্তবৃন্দ উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সুশৃঙ্খল ভাবে সুন্দর ও সার্থক করে তুলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন রাজাপুর থানার পুলিশ প্রশাসন।

Share

আরও খবর

Sponsered content

ববিতে লাগামহীন লোডশেডিংয়ে তীব্র ভোগান্তিতে শিক্ষার্থীরা- ব্যহত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম

বরিশাল নগরীর ৯৫ নং পশ্চিম সাগরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলি সেনিয়াবাদের বিরুদ্ধে ওই স্কুলের সাধারণ শিক্ষকদের গুরুতর অভিযোগ

‎দীর্ঘ প্রতীক্ষার অবসান: বাগেরহাট জেলা হাসপাতালে চালু হলো ১০ শয্যার আইসিইউ সেবা

হু হু করে ফুলছে ব্রহ্মপুত্র, বন্যার শঙ্কায় রাজিবপুর—চরম উৎকণ্ঠায় নদীতীরের হাজারো মানুষ

বাকেরগঞ্জে বডি স্প্রে ব্যবহারের ১৪ শিক্ষার্থী অসুস্থ, ৩ জন বরিশালে প্রেরণ

ববিতে পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি, সভাপতি সাকিব ও সম্পাদক তুষার