ক্যাম্পাস

ববিতে সম্পন্ন হলো “Science for Tomorrow: BUSC Science Connect 2026

 

​ক্যাম্পাস প্রতিনিধি, বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব (BUSC) কর্তৃক আয়োজিত এই উৎসবমুখর বিজ্ঞান মিলনমেলা,
​জ্ঞানচর্চা, গবেষণা, উদ্ভাবন এবং তরুণ শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ১৮ তারিখ বৃহস্পতিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে জীবনান্দ দাশ কনফারেন্স হলে সফলভাবে সম্পন্ন হয়েছে “Science for Tomorrow: BUSC Science Connect 2026” অনুষ্ঠান।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে মঞ্চ অলঙ্কৃত করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশেনোগ্রাফি অনুষদের ডিন প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম।
​এছাড়াও বিজ্ঞান ক্লাবের উপদেষ্টাবৃন্দের মধ্য থেকে উপস্থিত ছিলেন ড. মোঃ খোরশেদ আলম এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. ধীমান কুমার রায়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির বায়োলজিক্যাল সায়েন্স অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক।

​অনুষ্ঠানটি সফল করতে সামনে থেকে নেতৃত্ব দেন বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের বর্তমান সভাপতি নিতুন পাল এবং সাধারণ সম্পাদক মো. আবু নছর তোহা। তাদের সাথে ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দরা সক্রিয় অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ বলেন,

“বিজ্ঞানই আধুনিক সভ্যতার অগ্রগতির মূল চালিকাশক্তি। একটি জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী এবং টেকসই সমাজ গঠনের জন্য তরুণদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, যুক্তিবাদী চিন্তাচেতনা এবং গবেষণার আগ্রহ সৃষ্টি করা অত্যন্ত জরুরি। আজকের এই ‘Science for Tomorrow: BUSC Science Connect 2026’ অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও গবেষণার প্রতি আগ্রহ আমাকে আশাবাদী করেছে। আমি বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, সমস্যা সমাধানের দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বরিশাল বিশ্ববিদ্যালয় সবসময় বিজ্ঞানচর্চা, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। আমাদের তরুণরাই আগামী দিনের বিজ্ঞানী, গবেষক ও উদ্ভাবক—তাদের হাত ধরেই গড়ে উঠবে একটি উন্নত, সমৃদ্ধ ও বিজ্ঞানভিত্তিক বাংলাদেশ।এবং তিনি বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব (BUSC)-এর এই সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সকল আয়োজক, অতিথি ও অংশগ্রহণকারীদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

 

বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব (BUSC)-এর সভাপতি নিতুন পাল বলেন,
“বিজ্ঞানই ভবিষ্যৎ উন্নয়নের প্রধান ভিত্তি। ‘Science for Tomorrow: BUSC Science Connect 2026’-এর মাধ্যমে আমরা শিক্ষার্থী ও বিজ্ঞানপ্রেমীদের জন্য জ্ঞান ও গবেষণা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি। তরুণদের মধ্যে বৈজ্ঞানিক চিন্তা ও গবেষণার আগ্রহ বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য। সকলের আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল হয়েছে, এজন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব (BUSC)-এর সাধারণ সম্পাদক মো. আবু নছর ত্বোহা বলেন,
“তরুণদের মধ্যে বিজ্ঞানচর্চা ও গবেষণার আগ্রহ বৃদ্ধি করাই আমাদের প্রধান লক্ষ্য। ‘Science for Tomorrow: BUSC Science Connect 2026’-এর সফল আয়োজন আমাদের সেই প্রচেষ্টাকে আরও এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের উদ্যোগে বৃহত্তর বরিশালের প্রতিটি জেলায় বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে আরও বেশি শিক্ষার্থী বিজ্ঞান ও উদ্ভাবনের সঙ্গে সম্পৃক্ত হতে পারে।”

Share

আরও খবর

Sponsered content