সারাদেশ

হ্নীলায় পানিবন্দি মানুষের পাশে কোস্ট ফাউন্ডেশন, খাদ্যসামগ্রী বিতরণ

 

মোহাম্মদ হোসাইন , হ্নীলা প্রতিনিধি:

টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পানিবন্দি ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন।
রবিবার (১২ জুলাই) দুপুরে হ্নীলা ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী। এছাড়া উপস্থিত ছিলেন কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, কক্সবাজার আরপিসির আয়ুব আলী, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম অপি, হ্নীলা উত্তর যুবদলের আহ্বায়ক হারুন রশিদ প্রভাতসহ স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। তারা দুর্যোগকবলিত মানুষের জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের বিত্তবানদের সহযোগিতার হাত আরও প্রসারিত করার আহ্বান জানান।
উপস্থিত সুবিধাভোগীরা সময়োপযোগী এই সহায়তার জন্য কোস্ট ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা করেন, ভবিষ্যতেও দুর্যোগ মোকাবিলায় এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

Share

আরও খবর

Sponsered content