৮ জুলাই ২০২৬ , ৪:৪৬:৩৬ প্রিন্ট সংস্করণ

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের হাওরে ১৫ দিনের এক শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ট্রলারে থাকা সোলার প্যানেল ব্যাটারি ও নগদ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গতকাল মঙ্গলবার ৭ ই জুলাই রাত ১১ টার দিকে করিমগঞ্জ উপজেলার নোয়াগাঁও সুইচ গেইট এলাকায় এ ঘটনা ঘটে। ট্রলারে থাকা শিশুটি মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্ৰামের বাবু মিয়ার সন্তান। ট্রলারের মাঝি ও মাইশা পরিবহনের মালিক রতন মিয়া জানান, ১৫ দিনের এক শিশুর মরদেহ নিয়ে ট্রলারটি করিমগঞ্জের চামড়া ঘাট থেকে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্ৰামে যাচ্ছিল। পথে নোয়াগাঁও সুইচ গেইট এলাকায় এক দল ডাকাত যাত্রীবাহী ট্রলারের গতিরোধ করে। পরে ট্রলারে থাকা সোলার প্যানেল ব্যাটারি ও রতন মিয়ার নিকট থেকে নগদ ৪ হাজার টাকা সহ ৪ টি মোবাইল ফোন ও মহিলার নিকট থেকে স্বর্ণালংকার নিয়ে যায়। মরদেহ বহনকারী ট্রলারে এমন ডাকাতির ঘটনায় ট্রলারে থাকা স্বজনরা চরম আতঙ্কিত হয়ে পড়েন। ডাকাত দল দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের নিকট থেকে এসব মালামাল নিয়ে যান ।
সম্প্রতি মিঠামইন উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করিমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা বিশেষ এক সিদ্ধান্তে তারা জানান, রাতের বেলায় কোন নৌযান চলাচল করতে পারবে না। তারা নৌযান চলাচলের বিধি নিষেধ আরোপ করেন। যদি জরুরি প্রয়োজন হয় তবে স্থানীয় প্রশাসন কে অবগত করে ট্রলার চলাচল করতে কোন বাধা নেই। নৌ ডাকাতি রোধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ সোহেল খান বলেন, ডাকাতির বিষয়ে আজ বুধবার দুপুর পর্যন্ত কোন তথ্য বা লিখিত অভিযোগ পায়নি। তবে নৌ পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে দ্রুত বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।
বার্তা প্রেরক: বিজয় কর রতন,মিঠামইন, কিশোরগঞ্জ।












| নামাজের সময়সূচী | |
|---|---|
| July 21, 2026 | |
| Fajr | 12:00 am |
| Sunrise | 12:00 am |
| Zuhr | 12:00 am |
| Asr | 12:00 am |
| Maghrib | 12:00 am |
| Isha | 12:00 am |
| , | |





