Uncategorized

মিঠামইনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

 

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:মিঠামইন উপজেলা প্রসাশন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ( বিআরডিবি) , মিঠামইনের আয়োজনে সারাদেশের মতো মিঠামইনে ও দিবসটি পালন করা হয়। অনুষ্ঠান সূচীর মধ্যে, আনন্দ শোভাযাত্রা, বৃক্ষ রোপন কর্মসূচী, আলোচনা সভা উল্লেখ যোগ্য । সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে থেকে এক বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
এসময় উপজেলা বিআরডিবির কার্যালয়ের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম একটি গাছের চারা রোপণ করেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেয়, ডাঃ মোঃ আব্দুল্লাহ আল সাফি, সৈয়দ হোসেন ( উপজেলা সমবায় কর্মকর্তা) , মামুন মজুমদার ( উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা) , মোঃ শফিকুল ইসলাম ( সমাজ সেবা কর্মকর্তা) , মোঃ মহসিন ( ফায়ার সার্ভিস কর্মকর্তা) , হাসান হাফিজুর ( এআরডিও ) , উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, সাংবাদিক ফরিদ রায়হান প্রমুখ।

বার্তা প্রেরক: বিজয় কর রতন, মিটামইন, কিশোরগঞ্জ।

Share

আরও খবর

Sponsered content

মিঠামইনে বিএনপির সভাপতি জাহাঙ্গীরের জানাজায় মানুষের ঢল। খুনি মদতদাতা কে মাটির নিচ থেকে বের করা হবে।শরিফুল আলম ( পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির মৌসুমি ফল উৎসব

স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, বাকেরগঞ্জে আসছে ‘নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার

রামগতিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত

সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭ জনকে পুশ ইনের চেষ্টা

কিশোরগঞ্জের সাবেক ডিআইজি ডিবি হারুন সহ স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে দুদকের ৩ টি মামলা দায়ের। জমির টাকা না দিয়ে প্রেসিডেন্ট রিসোর্ট নির্মানের অভিযোগ ভুক্তভোগীদের