৫ জুলাই ২০২৬ , ১১:৪৬:২৫ প্রিন্ট সংস্করণ

আঃ হান্নান আল আজাদ, নান্দাইল প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, জনগণের দুর্ভোগ লাঘব ও সেবার মান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী জনগণের কষ্ট কমাতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। তাই সরকারি দপ্তরে সেবা নিতে আসা কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সকল কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
শনিবার (৪ জুলাই) নান্দাইল উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকলকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান দায়িত্ব।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সালাহ উদ্দিন মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা নাঈমা সুলতানা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে ঢাকায় অনুষ্ঠিত প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে রানার্সআপ হওয়া নান্দাইল বালিকা দলকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী খেলোয়াড়দের শুভেচ্ছা জানান এবং তাদের সাফল্যের ধারাবাহিকতা কামনা করেন।
পরে শিক্ষা সহায়তা কর্মসূচির আওতায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।












| নামাজের সময়সূচী | |
|---|---|
| July 21, 2026 | |
| Fajr | 12:00 am |
| Sunrise | 12:00 am |
| Zuhr | 12:00 am |
| Asr | 12:00 am |
| Maghrib | 12:00 am |
| Isha | 12:00 am |
| , | |





