সারাদেশ

অষ্টগ্রামে ১০ দিনব্যাপী মহররমের অনুষ্ঠান চলছে

 

 

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের হাভেলি বাড়িতে মহররমের আগামী কাল শুক্রবারের সমাপনী দিনের অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। ১০ দিনব্যাপী দিন ও রাতের অনুষ্ঠানের মধ্যে প্রতিদিন বিভিন্ন রকম জিকির গজল ও ধর্মীয় গানের মধ্য দিয়ে মহররমের অনুষ্ঠান চলছে।‌ পূর্ব অষ্টগ্রাম কবীর খান্দানে তাজিয়া তৈরি হয়েছে। আগামী কাল শুক্রবার শেষ দিনে সমগ্র অষ্টগ্রামে দেশীয় অস্ত্র ( দা,খন্তি,) হাতে নিয়ে জিকিরের মাধ্যমে কারবালার ময়দানে মহরমের সমাপ্তি ঘটবে। অষ্টগ্রাম সদর ইউনিয়নের চেয়ারম্যান ফাইয়াজ হাসান বাবু বলেন, তিনি মধ্য অষ্টগ্রামের হাভেলি বাড়ির লোক। এ হাভেলি বাড়িতে প্রতিদিন হাজার হাজার লোক জিকির নিয়ে অস্ত্র হাতে সমাবেত হচ্ছে। এটি আমাদের অষ্টগ্ৰামের অনুষ্ঠান । বাংলাদেশের বিভিন্ন জেলাতে পবিত্র মহরমের অনুষ্ঠান হলেও অষ্টগ্রামে অনুষ্ঠান সূচি ব্যাতিক্রম। কারাবালার মাঠের মতো সুসজ্জিত পবিত্র ভূমিতে হাজার হাজার লোক সমাবেত হচ্ছে।

 

বার্তা প্রেরক: বিজয় কর রতন, মিটামইন, কিশোরগঞ্জ।

( ভিডিও চারটি পাঠিয়েছেন কিশোরগঞ্জ প্রতিনিধি বিজয় কর রতন। )
ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে অষ্টগ্রাম উপজেলা সদর থেকে।

Share

আরও খবর

Sponsered content