Uncategorized

নান্দাইলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

 

আঃ হান্নান আল আজাদ, নান্দাইল প্রতিনিধি

“রুখবো দুর্নীতি, গড়বো দেশ—হবে সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেকের সভাপতিত্বে এবং সাংবাদিক এনামুল হক বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক রাজু মো. সারওয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, ন্যাশনাল ব্যাংকের অবসরপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট ও কবি সুফিয়ান বেগম এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন।
বিতর্ক প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন নান্দাইল সরকারি কলেজের সাবেক অধ্যাপক তফিল উদ্দিন মন্ডল, মোহাম্মদ আবু তাহের সাগর, সাংবাদিক রমেশ কুমার পার্থ এবং অধ্যাপক মাহাবুব।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা, জবাবদিহিতা ও দেশপ্রেমের চর্চা বৃদ্ধি করতে পারলে দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সকল স্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দুর্নীতির কারণ, প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপন করে। বিতর্কের বিষয়গুলোর মধ্যে ছিল— মূল্যবোধ ও দেশপ্রেমের অভাব, সীমাহীন লোভ, তারুণ্যের ভূমিকা, সামাজিক আন্দোলনের কার্যকারিতা, শিক্ষাঙ্গনে সততা চর্চা, দুর্নীতি দমন, কর্মসংস্থানের অভাব এবং প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে দুর্নীতি হ্রাসের সম্ভাবনা।
প্রতিযোগিতা শেষে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা জাহান তুর্জা।
অনুষ্ঠানের সমাপনী পর্বে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও বৃক্ষরোপণে উৎসাহিত করতে তাদের হাতে তালগাছের চারা তুলে দেওয়া হয়।
উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, সততা, দেশপ্রেম ও দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির পাশাপাশি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share

আরও খবর

Sponsered content

মুরাদনগরের গকুলনগরে মহাসড়কে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

ছোট ভাইয়ের প্রেমিকার মামলায় বড় ভাই স্কুল শিক্ষক কারাগারে

ভারত-বাংলাদেশের সুপরিচিত কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : নীরব রাতের তারা

‎সুন্দরবনে হরিণ শিকারের অপরাধে চারজন আটক: বন বিভাগের জালে কুখ্যাত শিকারি চক্র

কিশোরগঞ্জের সাবেক ডিআইজি ডিবি হারুন সহ স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে দুদকের ৩ টি মামলা দায়ের। জমির টাকা না দিয়ে প্রেসিডেন্ট রিসোর্ট নির্মানের অভিযোগ ভুক্তভোগীদের

ঝালকাঠী’র প্রতিবন্ধী বিএনপি কর্মী এমরাজকে অটোরিকশা উপহার দিলেন এ্যাড. শাহাদাৎ