আইন-আদালত

বরিশালে জাল দলিল দিয়ে নামজারির চেষ্টা, ব্যবসায়ীকে কা’ রা দণ্ড

বরিশালের গৌরনদী উপজেলায় জাল দলিল ব্যবহার করে জমির নামজারির চেষ্টা করার অভিযোগে দুলাল বেপারী (৫৫) নামে এক কাঠ ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কা’ রা দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলা ভূমি অফিসে অনুষ্ঠিত গণশুনানিকালে এ দ’ ণ্ড দেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।
দ’ ণ্ড’ প্রাপ্ত দুলাল বেপারী উপজেলার জঙ্গলপট্টি গ্রামের হানিফ বেপারীর ছেলে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটির বিস্তারিত তথ্য “এসিল্যান্ড গৌরনদী” নামের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী জানাযায়, সাপ্তাহিক ‘জনগণের কাছে এসিল্যান্ডের জবাব’ শীর্ষক গণশুনানিকালে দুলাল বেপারী জাল দলিল দিয়ে নামজারির আবেদন করেন। বিষয়টি যাচাই-বাছাইয়ে ধরা পড়লে তার কাছে সংশ্লিষ্ট সই-মোহরের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়। এ সময় তিনি নতুন তৈরি করা সই-মোহর উপস্থাপন করে নামজারি কার্যক্রমে জোরাজুরি করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট আইনে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

পোস্টে আরও উল্লেখ করা হয়, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী ভুয়া কাগজপত্র তৈরি, জালিয়াতি বা অবৈধভাবে জমি দখলের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে। একই সঙ্গে ভূমি অফিস দালালমুক্ত রাখা এবং জনগণের জমি সুরক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও জানানো হয়েছে.

Share

আরও খবর

শিক্ষকের বিরুদ্ধে ১০ বছরের মাদ্রাসা ছাত্র কে বলাৎকারের অভিযোগ, অষ্টগ্রাম ও সরাইল থানায় অভিযোগ নিয়ে ঠেলাঠেলি

বাগেরহাটে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

জ্ঞাত আয়বহির্ভূত শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন বিরুদ্ধে

শত কোটি টাকার দুর্নীতির! বরপুত্র আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেটের অন্যতম মহা নায়ক বতর্মানে (সওজ)র প্রধান প্রকৌশলী

নানান অনিয়ম দুর্নীতির অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো: তারেক আনোয়ার জাহেদী বিরুদ্ধে

বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, অসহায় সন্তানহারা নারী সঠিক বিচারের আশায় আদলতে ঘুরে বেড়াচ্ছে

Sponsered content

এসএসসির উত্তরপত্র মূল্যায়নে শিক্ষার্থীকে দিয়ে খাতা দেখানোর অভিযোগে দেবীদ্বারে শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার, শিক্ষা বোর্ডের দায়ের করা আইনে দেশের প্রথম মামলা

লেখক ও কথাসাহিত্যিক শাম্মী তুলতুলের বাবার ১ম মৃত্যুবার্ষিকী আজ

নানান অনিয়ম দুর্নীতির অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো: তারেক আনোয়ার জাহেদী বিরুদ্ধে

বাবা ছিলেন প্রতারক, ছেলে মামলাবাজ’ স্লোগানে মানববন্ধনে ব্যবসায়ীরা

‎সুন্দরবনে হরিণ শিকারের অপরাধে চারজন আটক: বন বিভাগের জালে কুখ্যাত শিকারি চক্র

নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের হামলায় আহত বিএনপি নেতারা।। ক্ষোবে বিএনপির মানববন্ধন ও প্রতিবাদ সভা