১৬ জুন ২০২৬ , ৮:০৮:২২ প্রিন্ট সংস্করণ

বরিশাল প্রতিনিধি
বরিশালে আনসার অফিসের ড্রাইভার সিরাজের চালানো ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যুর মামলাটি ধামাচাপা দিতে চাকরি ও অর্থের ‘মিথ্যা আশ্বাস,দিচ্ছে আনসার অফিসের চালক সিরাজ ও সাবেক জেলা অফিসার ফরিদ।
মামলাটি ধামাচাপা দিতে চাকরি ও অর্থের ‘মিথ্যা আশ্বাস দিচ্ছে সাবেক আনসার জেলা অফিসার ফরিদ ও সিরাজের আত্নীয়স্বজন।
বিচারহীনতায় ৩ মাস ঘুরে বেড়াচেছ ভোক্তভোগী পরিবার।
বরিশাল নগরীর রূপাতলী এলাকায় আনসার বাহিনীর একটি গাড়ির ধাক্কায় ১১ বছর বয়সী এক মেধাবী শিশুর মর্মান্তিক মৃত্যু এবং তার মায়ের গুরুতর আহত হওয়ার ঘটনায় তিন মাস পেরিয়ে গেলেও বিচার না পাওয়ার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ধামাচাপা দিতে ভুক্তভোগী পরিবারকে চাকরি ও নগদ অর্থ দেওয়ার মিথ্যা আশ্বাস এবং পরবর্তীতে মামলা প্রত্যাহারে জন্য প্রাণনাশের হুমকি দেওয়ার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় সচেতন মহল ও নিহতের পরিবার প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক বিকেল ৫টার দিকে রূপাতলী এলাকায় ঝালকাঠি-বরিশাল মহাসড়কের বাংলাদেশ বেতার রেডিও সেন্টার ও র্যাব-৮ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
পটুয়াখালী ২২ আনসার ব্যাটালিয়নের একটি গাড়ি (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-উ-১১-৭৬৩৭) বেপরোয়া গতিতে এসে একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। গাড়িটি চালাচ্ছিলেন সিরাজুল ইসলাম (৫৮) নামের এক চালক। ধাক্কার তীব্রতায় মোটরসাইকেলে থাকা ১১ বছর বয়সী মোঃ জুবায়ের ইসলাম ঘটনাস্থলেই নিহত হয় এবং তার মা মোসাঃ জেসমিন আক্তার (৩৫) ও মোটরসাইকেল চালক গুরুতর আহত হন।
ভুক্তভোগী পরিবারের দাবি, দুর্ঘটনার পর পরই বিষয়টি ধামাচাপা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে— পটুয়াখালী ২২ ব্যাটালিয়নের কর্মকর্তা ফরিদসহ তিনজন আনসার সদস্য। চিকিৎসাধীন ও শোকাহত মায়ের কাছ থেকে জোরপূর্বক একটি স্ট্যাম্পে টিপসই নিচ্ছেন। আহত নারী টিপসই দিতে অস্বীকৃতি জানালেও তার হাত ধরে জোর করে তা নেওয়া হয়।
পরবর্তীতে দীর্ঘ তিন মাস যাবত চাকরি এবং আর্থিক সহায়তার প্রলোভন দেখিয়ে সময় ক্ষেপণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী মা। তবে এই অভিযোগ অস্বীকার করে আনসার কর্মকর্তা ফরিদ বলেন,আমরা তাকে চাকরি দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু তার তো এখন সরকারি চাকরির বয়স নেই। আর টিপসই জোর করে নেওয়া হয়নি, তিনি স্বেচ্ছায় দিয়েছেন।
ভুক্তভোগী নারী, সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, তারা ক্ষমতার প্রভাব খাটিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এতদিন চাকুরী প্রলোভন দিলেও এখন ড্রাইভার সিরাজুল ইসলাম আমাকে মামলা নিষ্পত্তি করার জন্য ভয়ভীতি দেখাচ্ছে, এমনকি প্রাণনাশের হুমকিও দিচ্ছে।
নিরাপত্তাহীনতায় ভুগে অবশেষে ওই নারী বরিশাল কোতোয়ালি মডেল থানায় সশরীরে উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এদিকে অভিযুক্ত চালক সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি নিজের দোষ অস্বীকার করে বলেন, তারা রাস্তা পারাপারের সময় আমার গাড়ির ওপর এসে পড়েছিল। আপনারা ভিডিও ফুটেজ দেখে যাচাই করতে পারেন।এই ঘটনায় আনসার বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো দায় নেই বলেও দাবি করেন তিনি।
সন্তানহারা ও শারীরিকভাবে পঙ্গুত্ববরণকারী অসহায় মা অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, আমরা কোনো রাজনীতি বা ক্ষমতার দাপট বুঝি না, শুধু সুষ্ঠু বিচার চাই। আমার নিষ্পাপ সন্তান চলে গেছে, আমি নিজে আজও পঙ্গু হয়ে কষ্টে দিন কাটাচ্ছি। কিন্তু তিন মাস হয়ে গেলেও কোনো বিচার পাইনি। উল্টো এখন আমাদের হুমকি দেওয়া হচ্ছে।
এ বিষয়ে তদন্ত কর্মকর্তার কাছে ফোন দিলে জানা যায়, মামলাটি সঠিক তদন্ত করে, আদালতে তদন্ত রিপোর্ট (চার্জসিট) জমা দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পর্যালোচনা করে আদালত বিচার ব্যবস্থা প্রদান করিবেন বলে আশা রাখি।












| নামাজের সময়সূচী | |
|---|---|
| July 21, 2026 | |
| Fajr | 12:00 am |
| Sunrise | 12:00 am |
| Zuhr | 12:00 am |
| Asr | 12:00 am |
| Maghrib | 12:00 am |
| Isha | 12:00 am |
| , | |





