সারাদেশ

খান কবির না ফেরার দে‌শে সুশাসনের জন্য নাগরিক (সুজন) মুলাদী উপজেলা সভাপতি, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাবেক এলাকা পরিচালক এবং প্রবীণ সাংবাদিক হুমায়ুন কবির খান (খান কবির) আর আমাদের মাঝে নেই

মৃধা আজাদ

১৩ জুন ২০২৬ , ১০:০৫:৩৫ প্রিন্ট সংস্করণ

 

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার এক‌টি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক যুগান্তর, দৈনিক সমকাল, দৈনিক মতবাদসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় মুলাদী প্রতিনিধি হিসেবে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

সমাজ সচেতন, স্পষ্টভাষী ও মানবিক একজন মানুষ হিসেবে তিনি সবার কাছে ছিলেন শ্রদ্ধেয়।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।

Share

আরও খবর

Sponsered content