অপরাধ

বাকেরগঞ্জে গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে দানিসুর রহমান লিমন গ্রেফতার

 

নিজস্ব সংবাদদাতা বাকেরগঞ্জ।
বরিশালের বাকেরগঞ্জে গারুড়িয়া ইউনিয়নে এক গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে দানিসুর রহমান লিমন নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত দানিসুর রহমান লিমন বাকেরগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের শাহাদাত হোসেন এর পুত্র। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হিরাধার গ্রামে বসবাসকারী এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে উত্ত্যক্ত ও যৌন হয়রানি করে আসছিলেন অভিযুক্ত দানিসুর রহমান লিমন। গতকাল রাত ১১ টায় ওই গৃহবধূ তার ঘরে একা থাকলে লিমন ওই গৃহবধুর বাসভবনে প্রবেশ করে যৌন হয়রানি করলে ওই গৃহবধূর ডাক চিৎকার শুরু করেন এ সময় বাড়ির অন্যান্য লোকজন এসে দানিসুর রহমান লিমনকে হাতেনাতে ধরে ফেলে একটি কক্ষের মধ্যে আটকে রাখে। পরবর্তীতে ভুক্তভোগী নারীর স্বামী জাহাঙ্গীর হোসেন বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ বিষয়টি তদন্ত করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর অভিযুক্ত দানিসুর রহমানকে ওই নারীর গৃহ থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এই ঘটনায় বাকেরগঞ্জ থানা একটি মামলা গ্রহণ করা হয়। যাহার মামলা নম্বর -১২/২৬।

ভুক্তভোগী নারীর স্বামী জাহাঙ্গীর হোসেন বলেন, দানিসুর রহমান লিমন দীর্ঘদিন থেকে আমার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। লিমনের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গতকাল রাতের লিমন আমাদের বাসভবনে প্রবেশ করে আমার স্ত্রীকে যৌন হয়রানি করে। এ বিষয়ে আমি একটি বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছি। ভুক্তভোগী পরিবার লিমনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গ্রেপ্তারকৃত লিমনের বাবা শাহাদাত হোসেন জানান, গভীর রাতে লিমন কেন ওই নারীর বাড়িতে গিয়েছিল সেটা আমাদের ভালো জানা নেই। তবে লিমনকে এক নারীর যৌন হয়রানীর অভিযোগে শারীরিকভাবে রাতভর নির্যাতন করা হয়েছে। এ বিষয়ে আমরা বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আদিল হোসেন জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Share

আরও খবর

বরিশাল নগরীর ৯৫ নং পশ্চিম সাগরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলি সেনিয়াবাদের বিরুদ্ধে ওই স্কুলের সাধারণ শিক্ষকদের গুরুতর অভিযোগ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বিশেষ অভিযান মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৮

খুলনায় চাকুরির প্রথম দিনেই টিকিট কাউন্টারে যুবককে গলা কেটে হত্যার চেষ্টা

বাকেরগঞ্জে প্রধান শিক্ষকের ব্যাগে মিলল ছাত্র-ছাত্রীদের মিড-ডে খাবার ২৪ টি ডিম ২২ টি রুটি

বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে দুর্ধর্ষ চুরি; নগদ সাড়ে ৬ লাখ টাকার মালামাল লুট

বরিশালে কলেজছাত্রীর ওপর কিশোরী গ্যাংয়ের হামলা, টাকা ও মোবাইল লুটের অভিযোগ : কিশোরী গ্যাং নিয়ে নতুন প্রশ্ন

Sponsered content