Uncategorized

সালমান ফারহান মিমিক্রি শিল্পী হওয়ার গল্প

মো আবদুল করিম সোহাগ

রাজশাহীর দরগা পাড়ায় জন্ম নেওয়া তরুণ শিল্পী সালমান ফারহান নিজের অনন্য প্রতিভা দিয়ে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছেন দেশের বিনোদন অঙ্গনে। রাজশাহীর পদ্মা নদীর পাড়ে বেড়ে ওঠা এই শিল্পী ছোটবেলা থেকেই অভিনয়, কণ্ঠ নকল এবং মঞ্চ পরিবেশনায় আগ্রহী ছিলেন।

শিক্ষাজীবনে তিনি রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এবং একই কলেজে অনার্স শেষ করেন। তবে পড়াশোনার পাশাপাশি শিল্পচর্চাকেই নিজের স্বপ্নপূরণের প্রধান মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন।

রাজশাহীর রেডিও পদ্মা ৯৯.২ এফএম-এর মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন সালমান ফারহান। এরপর একে একে নিজেকে প্রতিষ্ঠিত করেন ভয়েস আর্টিস্ট, উপস্থাপক, মিমিক্রি শিল্পী, র‍্যাপার ও ড্যান্সার হিসেবে। তার সবচেয়ে বড় বিশেষত্ব হলো বিভিন্ন দেশি-বিদেশি তারকার কণ্ঠ ও বলার ধরন নিখুঁতভাবে অনুকরণ করার দক্ষতা।

বিশেষ করে বলিউড সুপারস্টার শাহরুখ খানের মিমিক্রি করে তিনি ব্যাপক আলোচনায় আসেন। সময় টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান “সময়ের গল্প”-এ তার পরিবেশনা দর্শকদের প্রশংসা কুড়ায় এবং দেশজুড়ে পরিচিতি এনে দেয়।
শুধু মিমিক্রিই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ফানি কনটেন্ট তৈরি করেন সালমান ফারহান।

পাশাপাশি ক্রিকেটপ্রেমীদের জন্য ধারাভাষ্যও দিয়ে থাকেন, যেখানে তার কণ্ঠের বৈচিত্র্য ও উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে।
নিজের স্বপ্ন সম্পর্কে সালমান ফারহান বলেন, “আমি দেশের সেরা উপস্থাপক হওয়ার পাশাপাশি একজন আন্তর্জাতিক মানের শিল্পী হিসেবে বাংলাদেশের প্রতিভাকে বিশ্ব দরবারে তুলে ধরতে চাই।”
অদম্য পরিশ্রম, বহুমুখী প্রতিভা এবং সৃজনশীলতার সমন্বয়ে তরুণ এই শিল্পী ইতোমধ্যেই নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে তার প্রতিভার স্বীকৃতি মিলবে—এমনটাই প্রত্যাশা ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের।

Share

আরও খবর

ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি

সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭ জনকে পুশ ইনের চেষ্টা

মিঠামইন উপজেলা মাস্টার প্ল্যান প্রণয়নের ডেটা শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত

বরিশালে অনুষ্ঠিত হতে যাচ্ছে House of Bunon-এর প্রথম ‘জামদানি হেরিটেজ এক্সিবিশন–২০২৬

রামিসা হত্যাকাণ্ডের ৫৪ দিন: রায় কার্যকরের অপেক্ষায় পরিবার ও জনমনের প্রশ্ন

বীরগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ঝুঁকিপূর্ণ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

Sponsered content