সারাদেশ

জলাবদ্ধতায় আটকে থাকা মানুষের পাশে ইছামতি গ্রুপ

 

মো আবদুল করিম সোহাগ

চট্টগ্রাম: ইছামতি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফাত ছিদ্দিকীর মরহুমা আম্মাজান রোকসানা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানবিক কর্মসূচির অংশ হিসেবে জলাবদ্ধতায় আটকে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে ইছামতি গ্রুপ।

কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বাহির সিগন্যাল, বোর্ড স্কুল আশ্রয়কেন্দ্র ও আশপাশের এলাকায় ভারী বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগে পড়া মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। ইছামতি গ্রুপের স্বেচ্ছাসেবীরা জলাবদ্ধ এলাকায় অবস্থানরত অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে খাবার তুলে দেন।

খাবার বিতরণ কার্যক্রমে ইছামতি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফাত ছিদ্দিকীর ছোট ভাই মো. মোকারমসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

ইছামতি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফাত ছিদ্দিকী বলেন, “মরহুমা আম্মাজান রোকসানা বেগমের মৃত্যুবার্ষিকীতে তাঁর রুহের মাগফিরাত কামনা করে মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ গ্রহণ করেছি। সমাজের সংকটময় সময়ে মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও ইছামতি গ্রুপ মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।”

এছাড়াও চট্টগ্রাম নগরীর বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় ইছামতি গ্রুপের স্বেচ্ছাসেবীরা জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে অবস্থান, অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে চলা এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।

ইছামতি গ্রুপ জানায়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

Share

আরও খবর

Sponsered content