২৯ জুন ২০২৬ , ৫:২০:১২ প্রিন্ট সংস্করণ

মাসুদ মাহাতাব
মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে নারায়ণগঞ্জে সুবিধাবঞ্চিত, ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে HWPL (Heavenly Culture, World Peace, Restoration of Light) বিশ্ব শান্তি সংস্থা এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ডিফেন্স সোসাইটি (BHDS) অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা।
রোববার সন্ধ্যায় BHDS-এর ঢাকা বিভাগীয় কমিটির উদ্যোগে এবং ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলীর সার্বিক সহযোগিতায় এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কেন্দ্রীয় মসজিদ এলাকা, মাসদাইর কবরস্থান সংলগ্ন এলাকা, চাষাড়া রেলওয়ে স্টেশন এবং নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্থানে অবস্থানরত অসহায় মানুষের হাতে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানির বোতল তুলে দেওয়া হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ উপকারভোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন BHDS কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. মোমেন ইসলাম, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাজী মো. জাহাঙ্গীর আলম প্রধান, দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক মাইনুদ্দিন দেওয়ান, সকাল নারায়ণগঞ্জ অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক ছায়ানুর তালুকদার, জেলা কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাজী সফিউল আলম কালাম, বন্দর থানা কমিটির সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, ফতুল্লা থানা কমিটির সাধারণ সম্পাদক শাহিনা আক্তার কাজল, সাংবাদিক সাইদুর রহমান, সকাল নারায়ণগঞ্জের সিনিয়র ফটোসাংবাদিক জামাল তালুকদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা।
কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে BHDS-এর ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী বলেন, “মানুষের সেবা করাই আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে আমরা নিয়মিতভাবে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
আয়োজকরা জানান, মানবকল্যাণে নিবেদিত এই উদ্যোগ ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।












| নামাজের সময়সূচী | |
|---|---|
| July 21, 2026 | |
| Fajr | 12:00 am |
| Sunrise | 12:00 am |
| Zuhr | 12:00 am |
| Asr | 12:00 am |
| Maghrib | 12:00 am |
| Isha | 12:00 am |
| , | |





