১৯ জুন ২০২৬ , ৬:২৬:৫৬ প্রিন্ট সংস্করণ

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বাকেরগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি খুব শীঘ্রই গঠন করা হবে।
বাকেরগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে একটি শক্তিশালী ও কার্যকর কমিটি গঠনের লক্ষ্যে ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সংগঠনের নীতিমালা অনুসরণ করে যোগ্য, সৎ ও পেশাদার সাংবাদিকদের নিয়ে নতুন কমিটি ঘোষণা করা হবে।
বিএমএসএফ নেতৃবৃন্দ জানান, মফস্বল সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংবাদকর্মীদের অধিকার রক্ষা এবং সাংবাদিকতার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। নতুন কমিটি গঠনের মাধ্যমে বাকেরগঞ্জে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করা হয়।
এদিকে, নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সংগঠনের সঙ্গে সম্পৃক্ত সাংবাদিকরা আশা করছেন, নতুন নেতৃত্ব সাংবাদিকদের কল্যাণে কার্যকর ভূমিকা পালন করবে এবং বাকেরগঞ্জে সাংবাদিকদের ঐক্য ও পেশাগত মর্যাদা বৃদ্ধিতে সহায়ক হবে।












| নামাজের সময়সূচী | |
|---|---|
| July 21, 2026 | |
| Fajr | 12:00 am |
| Sunrise | 12:00 am |
| Zuhr | 12:00 am |
| Asr | 12:00 am |
| Maghrib | 12:00 am |
| Isha | 12:00 am |
| , | |





