২২ জুলাই ২০২৬ , ৯:৪৮:০৮ প্রিন্ট সংস্করণ

জেলা প্রতিনিধি নওগাঁ
নওগাঁ জেলায় প্রান্তিক পর্যায়ে গণসচেতনতা মুলক কার্যক্রম পরিচালনা করছে, নওগাঁ গণথিয়েটার, নওগাঁ। এই গণসচেতনতামূলক কার্যক্রমের ধারাবাহিকতায়- গণতন্ত্র, সুশাসন, জেন্ডার, জলবায়ু,বাল্যবিবাহ ও মাদক বিষয়ে সাধারণ মানুষকে নাটকের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করছে।
নওগাঁ গণথিয়েটারের সভাপতি, উত্তম সরকার জানান, একমাত্র নাটকের মাধ্যমে মানুষের কাছাকাছি খুব সহজে যাওয়া যায়, তাই আমরা চেষ্টা করছি নাটকের মাধ্যমে মানুষকে সচেতন করার। আমরা প্রায় সারা বছর কার্যক্রম পরিচালনা করছি।
এর ধারাবাহিকতায় জুন, জুলাই ও আগস্ট তিন মাস জুড়ে বদলগাছি, রানীনগর ও নওগাঁ সদর উপজেলায়, নওগাঁ গণথিয়েটার, নওগাঁ কার্যক্রম পরিচালনা করছে।
এই কার্যক্রম বাস্তবায়ন ও সহযোগীতাই খান ফাউন্ডেশন ও আপোস, নওগাঁ।
খান ফাউন্ডেশন এর প্রতিনিধি, জনাব মোঃ নুরুজ্জামান বুলবুল জানান “নওগাঁ গণথিয়েটার, নওগাঁ “এর গণসচেতনতা মূলক কার্যক্রমের সহযোগিতায় পাশে থাকতে পেরে আমরা গর্বিত।
আপোস, নওগাঁ এর নির্বাহী পরিচালক জনাব এস এম শহিদুল আলম জানান যে “নওগাঁ গণথিয়েটার, নওগাঁ প্রতিষ্ঠানটি গণসচেতন ও সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে কাজ করে আসছে। ইতিমধ্যে এই প্রতিষ্ঠানের কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে বেশ সারা ফেলেছে।
আপোস নওগাঁ এই প্রতিষ্ঠানটি পাশে আছে এবং ভবিষ্যতে থাকবে।
“নওগাঁ গণথিয়েটার, নওগাঁ “একটি সামাজিক সাংস্কৃতিক ও সচেতনতামূলক প্রতিষ্ঠান।
এই প্রতিষ্ঠানটি উত্তর উত্তর সফলতা কামনা এবং খান ফাউন্ডেশন ও আপোস, নওগাঁ সহযোগিতা করায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বলে জানিয়েছেন “নওগাঁ গণথিয়েটার, নওগাঁ” এর সাধারণ সম্পাদক, জনাব মোঃ আব্দুল হাই সিদ্দিকী সিটু।
নূরে আলম
নওগাঁ।












| নামাজের সময়সূচী | |
|---|---|
| July 22, 2026 | |
| Fajr | 12:00 am |
| Sunrise | 12:00 am |
| Zuhr | 12:00 am |
| Asr | 12:00 am |
| Maghrib | 12:00 am |
| Isha | 12:00 am |
| , | |





