কিশোরগঞ্জ

মিঠামইনে বিএনপির সভাপতি জাহাঙ্গীরের জানাজায় মানুষের ঢল। খুনি মদতদাতা কে মাটির নিচ থেকে বের করা হবে।শরিফুল আলম ( পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী

 

 

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:- মিঠামইন উপজেলা সদরের হ্যালিপেড মাঠে আজ ১৭ ই জুলাই শুক্রবার বাদ জুম্মায় উপজেলা বিএনপির সভাপতি নিহত এডভোকেট জাহিদুল আলম জাহাঙ্গীরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। প্রথম জানাজা কিশোরগঞ্জের শাহিদী মসজিদ প্রাঙ্গণে গত বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। আজ জানাজা শুরুর পূর্বে হ্যালিপেড মাঠে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরিফুল আলম বলেন, জাহাঙ্গীরের খুনিদের পিছনে যাদের মদত রয়েছে যাদের ইশারায় এ খুন সংগঠিত হয়েছে তারা কেহই রেহাই পাবে না। তিনি আরো বলেন, নিরপরাধ কোন লোক যেন হয়রানি না হয় । সেদিকে খেয়াল রাখবেন।‌
জাহাঙ্গীর দীর্ঘ ১৭ বছর মিঠামইনে চ্যালেঞ্জের মোকাবিলায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ পরিবারের বিরুদ্ধে লড়ে গেছেন। মিঠামইনে আর এ জাহাঙ্গীর সৃষ্টি হবে না। তিনি বলেন, আমি আসার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব আমাকে ফোন করে বলেছেন , জাহাঙ্গীর হত্যার রহস্য উদঘাটনে প্রসাশন যেন তৎপর থাকেন। তাদের খুঁজে আইনের আওতায় আনতে হবে। তিনি উপস্থিত জানাজায় অংশগ্রহণ কারীদের বলেন, আপনারা সহযোগীতা করে গট ফাদারদের ধরার সাহায্য করবেন। তিনি শোকাহত পরিবারকে সমবেদনা জানান।
কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর আসনের সংসদ সদস্য এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, জাহাঙ্গীর এরকম নির্মম ভাবে ভাড়াটে খুনি দ্বারা মৃত্যু বরণ করবে আমার বিশ্বাস হয়নি। সে আমার খুব আস্থাভাজন লোক ছিলেন। এ শুন্যতা মিঠামইন পূরন হবে না। আমি তার আত্মার শান্তি কামনা করছি। খুনির বিচার অবশ্যই হবে আমরা সহযোগীতা করবো । শোকাহত পরিবারকে সমবেদনা জানাচ্ছি।
কিশোরগঞ্জ ৪- আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান বলেন, জাহাঙ্গীর হত্যার খবরে আমি সারারাত ঘুমাতে পারিনি। যে মানুষটি ১৭ বছর আব্দুল হামিদ পরিবারের সাথে যুদ্ধ করে মিঠামইনে বিএনপি করছে তার জায়গা জমি সব নিয়ে গেছে তাদের সাথে পাল্লা দিয়ে রাজনীতি করছে । সেই জাহাঙ্গীর আর সৃষ্টি হবে না। সে আমার সন্তানতুল্য। এক পর্যায়ে বক্তৃতা করতে গিয়ে তিনি কেঁদে ফেলেন। তিনি বলেন, জাহাঙ্গীর হত্যাকারীদের ফাঁসি না হওয়া পর্যন্ত নিস্তার নাই। একজন এমপি না আইনজীবী হয়ে বলছি , মিঠামইনে আর দ্বিতীয় জাহাঙ্গীর হবে না। আপনারা ধৈর্য হারা হবেন না। গতকাল বৃহস্পতিবার ঢাকী ইউনিয়নে চুর ডাকাত ও মাদক বিরোধী জনসভায় জাহাঙ্গীরের সভাপতিত্ব করার কথা ছিল। কিন্তু রাত পার না হতেই তার জানাজা পড়তে হয়। এটা বিধির বিধান। আমি তার আত্মার শান্তি কামনা সহ গভীর শোক প্রকাশ করছি । আজ ১৭ ই জুলাই শুক্রবার বাদ জুম্মায় হ্যালিপেড মাঠে জাহাঙ্গীরের জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী ও এমপি মহোদয়রা এ সকল কথা বলেন। জানাজায় প্রায় ৩৫ হাজার লোকের জমায়েত হয়েছে। জানাজা শেষে কাঠমলে মা বাবার কবরের পাশে দাফন করা হয়। এছাড়াও আলোচনায় অংশ নেয়, এডভোকেট জসিম উদ্দিন রুবেল , পি ,পি এডভোকেট শা কামাল, এডভোকেট আমিনুল ইসলাম রতন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি কামাল মিয়া, অষ্টগ্ৰাম উপজেলা বিএনপির সভাপতি সাঈদ হোসেন, এডভোকেট সায়েম মজুমদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিয়া, জেলা বিএনপির সদস্য আলমগীর শিকদার, নিহতের বড় ভাই শাহেরীল আলম তপন, মোঃ বাহার মিয়া, ( সাবেক ভিপি গুরুদলাল কলেজ) , নিহতের চাচা এডভোকেট ফরিদ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা মোহাম্মদ কামাল পাশা।

বার্তা প্রেরক: বিজয় কর রতন, মিঠামইন, কিশোরগঞ্জ।

Share

আরও খবর

Sponsered content