অপরাধ

ঝালকাঠিতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধীয় জমির গাছ কাটায় উত্তেজনা

 

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহাদিপুর মৌজায় আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমির গাছ কেটে নেওয়া ও জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী দাবি করা পক্ষ ঝালকাঠি সদর থানায় ১৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, মহাদিপুর মৌজার আরএস ২/৪/৫/২০/১২০/১৯১ এবং এসএ ১/৯/১৯৩/৪৯ নম্বর খতিয়ানের মোট ৩৪ একর ৫৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ জমি নিয়ে ঝালকাঠি আদালতে ১৩৬/২০০৭ নম্বর দেওয়ানি মামলা বিচারাধীন রয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে গত বছরের ২৭ আগস্ট আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

অভিযোগকারী মৃত মুজাহার জোমাদ্দারের ছেলে আব্দুল ওয়াহেদ জোমাদ্দার বলেন, আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় গত ১৬ জুলাই সকালে অভিযুক্তরা বিরোধীয় জমিতে প্রবেশ করে বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেয় এবং জমিতে চাষাবাদ শুরু করে। এতে বাধা দিতে গেলে তারা গালিগালাজ করে এবং দেশীয় অস্ত্র নিয়ে প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে রাজাপুর গ্রামের হেমায়েত বেপারী, গিয়াস বেপারী, রিয়াজ বেপারী, পলাশ বেপারী, মো. বেল্লাল বেপারী, মো. হেলাল বেপারী, সাইদুল বেপারী, সাইফুল ইসলাম ওরফে বেলায়েত বেপারী, সাখায়াত বেপারী, লিটন বেপারী, আকাব্বর বেপারী, এনায়েত মুন্সি এবং মহাদিপুর গ্রামের খলিল হাং ও ইয়াকিন হাওলাদারসহ মোট ১৫ জনকে।

ঘটনার বিষয়ে ঝালকাঠি সদর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই পারভেজ জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে কিছু গাছ ও ডালপালা কাটা অবস্থায় পাওয়া গেছে। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভুক্তভোগী আব্দুল ওয়াহেদ জোমাদ্দারের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে বেআইনিভাবে তাদের জমি দখলের চেষ্টা করছে। আদালতের নির্দেশনা উপেক্ষা করে গাছ কেটে নেওয়ার মাধ্যমে তারা আইনকে অমান্য করেছে বলেও তিনি দাবি করেন।

অন্যদিকে অভিযুক্ত রিয়াজ বেপারী ও সাইফুল ইসলাম (বেলায়েত) বেপারী অভিযোগ অস্বীকার করে বলেন, বিরোধীয় জমির বৈধ মালিকানার কাগজপত্র তাদের কাছে রয়েছে। বর্তমানে ওই জমির ওপর কোনো আদালতের নিষেধাজ্ঞা নেই বলেও তারা দাবি করেন। প্রয়োজন হলে সংশ্লিষ্ট কাগজপত্র উপস্থাপন করবেন বলেও নিষেধাজ্ঞা বহাল না থাকার সমর্থনে কোন কাগজ পত্র দেখাতে পারেন নাই।

Share

আরও খবর

সারাদেশের ন্যায় নবীগঞ্জে র‍্যাব-৯ ওভোক্তা অধিকারের যৌথ অভিযানে ৫ প্রতিষ্ঠানে ৬৩ হাজার টাকা জরিমানা

বরিশালে কলেজছাত্রীর ওপর কিশোরী গ্যাংয়ের হামলা, টাকা ও মোবাইল লুটের অভিযোগ : কিশোরী গ্যাং নিয়ে নতুন প্রশ্ন

জ্ঞাত আয়বহির্ভূত শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন বিরুদ্ধে

শত কোটি টাকার দুর্নীতির! বরপুত্র আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেটের অন্যতম মহা নায়ক বতর্মানে (সওজ)র প্রধান প্রকৌশলী

তুচ্ছ ঘটনায় গৃহবধূকে কুপিয়ে জখম, শিশুকে গলাটিপে হত্যাচেষ্টা

ববি ছাত্রদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ব্যবসায়ীকে হেনস্তার অভিযোগ, সাংবাদিক পরিচয়ে আরেক নেতার চাঁদাবাজি

Sponsered content