১১ জুলাই ২০২৬ , ১১:৩১:৫৪ প্রিন্ট সংস্করণ

মো আবদুল করিম সোহাগ,
ঢাকা।
সিলেটের তরুণ অভিনেত্রী সানজিদা তাসনিম কম সময়ে তার প্রতিভার ছাপ রেখেছেন। মাত্র বছরখানেক আগে র্যাম্প মডেলিং থেকে অভিনয়ে প্রবেশ করলেও, ইতিমধ্যেই তিনি অনেক নাটকে কাজ করেছেন এবং একটি অনুদানের সিনেমাতেও অংশ নিয়েছেন। তার মিডিয়া যাত্রা শুরু হয়েছিল শখের জন্য। ছোটবেলায় ক্লাস নাইনে এনটিভি-তে নাচ দেখানো দিয়েই প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। পরে Star Hunt রিয়েলিটি শো-এর মঞ্চে অংশ নিয়ে ফাইনালে তিন বিজয়ীর একজন হন। সেই অভিজ্ঞতা দিয়েই জন্ম নেয় অভিনয়ের স্বপ্ন। শত ব্যস্ততার মাঝেও খেলাধুলার প্রতি নিজের আগ্রহের কথা প্রায়ই প্রকাশ করেছেন। বিশেষ করে ফুটবল বিশ্বকাপ এলেই তিনি হয়ে ওঠেন এক উচ্ছ্বসিত সমর্থক।
বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চে না থাকলেও বিশ্বকাপ ঘিরে তার মধ্যেও তৈরি হয় উৎসবের আবহ। সম্প্রতি প্রিয় খেলোয়াড়, দল এবং বিশ্বকাপের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন সানজিদা তাসনিম।
তার প্রিয় খেলোয়াড়দের মধ্যে আর্জেন্টিনার মেসিকে তিনি বেশি পছন্দ করেন। এ বিষয়ে তিনি বলেন, আমি মেসিকে অনেক পছন্দ করি। তার খেলাধুলা সবকিছুই আমার ভালো লাগে।
বিশ্বকাপ নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে সানজিদা তাসনিম বলেন, বিশ্বকাপ মানেই তার কাছে এক ধরনের উৎসব, বিশ্বকাপ ফুটবল খেলা মানেই উত্তেজনায় ভরপুর এক পরিবেশ। ঈদের মতো একটা আমেজ তৈরি হয়। রাত দুইটা–তিনটা পর্যন্তও খেলা দেখি।
এদিকে দীর্ঘ চার বছর পর আবারও বসছে ফুটবল বিশ্বকাপের আসর। এবারের আসরে রেকর্ড ৪৮টি দল অংশ নিয়েছে।












| নামাজের সময়সূচী | |
|---|---|
| July 21, 2026 | |
| Fajr | 12:00 am |
| Sunrise | 12:00 am |
| Zuhr | 12:00 am |
| Asr | 12:00 am |
| Maghrib | 12:00 am |
| Isha | 12:00 am |
| , | |





