সারাদেশ

নান্দাইলে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর বৃক্ষরোপণ

 

আঃ হান্নান আল আজাদ, নান্দাইল প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি বৃক্ষরোপণ করেছেন।
গত শনিবার (৪ জুলাই) সমূর্ত্ত জাহান মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে একটি ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে উক্ত দিনের কর্মসূ শুরু করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা. মাজেদা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত, নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুল রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদের, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতি বছর অন্তত ৫ কোটি গাছ রোপণের মাধ্যমে দেশকে আরও সবুজ, পরিবেশবান্ধব ও জলবায়ু সহনশীল বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে।”
তিনি আরও বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, বিশুদ্ধ অক্সিজেন নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছের চারা রোপণ করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।”
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

Share

আরও খবর

Sponsered content