Uncategorized

ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ শিক্ষার্থী কল্যাণ সমিতির উদ্যোগে প্রীতি ফুটবল ম‍্যাচ ও ইনডোর গেমস অনুষ্ঠিত

 

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি

বিশ্বকাপ-২০২৬ এর উন্মাদনার অংশ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ শিক্ষার্থী কল্যাণ সমিতির উদ্যোগে প্রীতি আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবল ম্যাচ ও ইনডোর ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে।  বুধবার  (১ জুলাই) বিকেলে ৩ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ব্রাজিল দলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা দল।

বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ফুটবল ম্যাচের পাশাপাশি ছাত্রদের জন্য দাবা এবং ছাত্রীদের জন্য লুডু ও ‘ঝুড়িতে বল নিক্ষেপ’ খেলার বিশেষ আয়োজন করা হয়। বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ ফুটবল খেলা অনুষ্ঠিত  হয়। এবং  পরবর্তী বিশ্ববিদ্যালয়ের টিএসিতে দাবা  লুডু খেলায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে লক্ষ্য করা যায় ।

মূল আকর্ষণ ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিল’ প্রীতি ফুটবল ম্যাচে মাঠজুড়ে টানটান উত্তেজনা বিরাজ করে। দুই দলের আক্রমণ ও পাল্টা-আক্রমণে ম্যাচটি বেশ উপভোগ্য হয়ে ওঠে। তবে শেষ পর্যন্ত দুর্দান্ত প্রদর্শন করে ব্রাজিল দলকে ২-০ গোলে পরাজিত করে মাঠ ছাড়ে আর্জেন্টিনা দল। খেলায় পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী জোবায়ের আহমেদ।

অন্যদিকে, ইনডোর গেমসের দাবা প্রতিযোগিতায় ছাত্রদের মধ্যে অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে চ্যাম্পিয়ন হন বিভাগের ষষ্ঠ ব্যাচের ছাত্র হামীম শিকদার নিশান। ছাত্রীদের জন্য আয়োজিত লুডু এবং ‘ঝুড়িতে বল মারা’—উভয় প্রতিযোগিতায় দুর্দান্ত দেখিয়ে দ্বৈত বিজয় ছিনিয়ে নেন একই বিভাগের ষষ্ঠ ব্যাচের ছাত্রী সাদিয়া পারভিন কনা।

খেলা শেষে এক বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ী ও রানার্স-আপ প্রতিযোগীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থী কল্যাণ সমিতির সহ-সভাপতিসহ অন্যান্য নের্তৃবৃন্দ ও বিভাগের শিক্ষকমণ্ডলী উপস্থিত থেকে বিজয়ীদের অভিনন্দন জানান। পুরস্কার বিতরণী পর্ব শেষ হওয়ার পর সকল শিক্ষার্থী জন্য এক আনন্দঘন ভোজের (খাওয়া-দাওয়া) আয়োজন করা হয়।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন বলেন, এমন একটি আয়োজনের জন্য শিক্ষার্থী কল্যাণ সমিতিকে সাধুবাদ জানাই। খেলাধুলা সুস্থ দেহ ও সুন্দর মন গড়তে সহায়তা করে। এমন আয়োজন বিভাগের শিক্ষার্থীদের মধ্য পারস্পরিক বন্ধন ও সুসম্পর্ক তৈরি করে। তিনি শিক্ষার্থীদের কে ধন্যবাদ জানান স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে আয়োজনকে সফল করার জন্য।

Share

আরও খবর

Sponsered content